১৫ নভেম্বর ২০২৩, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক ছবিতে দেব, জিৎ এবং প্রসেনজিৎ!

‘পাঠান’-এর পর ‘টাইগার ৩’। বলিউডের প্রথম সারির তারকারা একে অপরের ছবিতে মুখ দেখিয়ে দর্শকের কাছে ছবির আকর্ষণ বহু গুণ বাড়িয়ে তুলেছেন।

একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অতিমারির পর বলিউড সহজেই যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে একজোট হচ্ছেন। টলিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে না?

এই মুহূর্তে টলিউডে মূল ধারার ‘মশালা’ ছবিতে নিজেকে ধরে রেখেছেন জিৎ। অন্য দিকে, সেখান থেকে বেরিয়ে এসে দেব অন্য ধারার ছবিতে নিজেকে আবিষ্কার করছেন।

আর এই দুই ধারার মধ্যে সমতা বজায় রেখে চলেছেন ইন্ডাস্ট্রির ‘অভিভাবক’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই তিন জনকে একসঙ্গে কি ছবিতে দেখা যাবে না?

প্রশ্ন রাখা হয়েছিল জিতের কাছে। জিৎ বললেন, ‘‘কিছু দিন আগে মুম্বইগামী বিমানে বুম্বাদার সঙ্গে দেখা। কথাও হল। উনি এ রকম ছবির প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনও সমস্যা নেই।’’

তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিয়ো নয়, সমান্তরাল চরিত্রে যদি তিন জনকে হাজির করা যায়, তা হলে সেটা সবথেকে ভাল।

জিৎ বললেন, ‘‘তিন জনে একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’’

এর আগে বাংলার এই তিন সুপারস্টার একে অপরের সঙ্গে ছবি করলেও একসঙ্গে ত্রয়ীকে কোনও ছবিতে দেখা যায়নি। ‘দুই পৃথিবী’ ছবিতে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ।

অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি অগ্রজের অনুরোধেই দুই অনুজ ভবিষ্যতে এক ছাদের নীচে হাজির হবেন? উত্তরের অপেক্ষায় রয়েছে টলিপাড়া।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০