১৬ অক্টোবর ২০২৩, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলিয়া কি ঘুমিয়ে পড়লেন!

শনিবার রাতে ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’-এ বসেছিল চাঁদের হাট। মায়ানগরীর বহু তারকাই যোগ দিয়েছিলেন। নেপথ্যে ছিল ‘আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি’র আয়োজিত অনুষ্ঠান।

এসেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন থেকে রণবীর কপূর আলিয়া ভট্টরা। বিভিন্ন সাজপোশাকে ক্যামেরার সামনে এসে পোজ়ও দিচ্ছিলেন তাঁরা। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানের বিভিন্ন ছবি। সাধারণত, ক্যামেরার সামনে সব সময় সঠিক থাকার এক অদম্য প্রচেষ্টা রয়েছে অভিনেতাদের।

কারণ একটু এ দিক ও দিক হলেই তা নিয়ে শুরু হয়ে যাবে আলোচনা। ছবি শিকারীরা অপেক্ষায় থাকেন এই বুঝি কিছু ঘটল বলে। তেমনই এক ঘটনা ঘটেও গেল এই অনুষ্ঠানে।

‘আন্তর্জাতিক অলিম্পিকস কমিটি’র অনুষ্ঠান চলাকালীন ফ্রেমবন্দি হলেন আলিয়া। সামনের সারিতে বসেছিলেন দীপিকা এবং শাহরুখ। তাঁদের ঠিক পরের সারিতেই বসেছিলেন রণবীর এবং আলিয়া। সেখানেই দেখা গেল এক অন্য দৃশ্য। সবাই মন দিয়ে অনুষ্ঠান দেখলেও চোখ বন্ধ করে রয়েছেন আলিয়া।

তবে কি অনুষ্ঠান চলাকালীন ঘুমিয়ে পড়লেন নায়িকা? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়েছে আলিয়ার ঘুমন্ত অবস্থার ছবি। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নায়িকা। প্রেমিকা মানসিক ভারসাম্যহীন, সমাজমাধ্যম জুড়ে কটাক্ষ, এ বার সাবাকে নিয়ে কী বললেন হৃতিক?

উল্লেখ্য, এই মুহূর্তে আলোচনায় রণবীর। আসতে চলেছে তাঁর নতুন ছবি ‘অ্যানিমাল’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির একটি গান। রশ্মিকা মন্দনার সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। আলিয়া-রণবীর নয় আপাতত রশ্মিকা-রণবীর জুটিতে মজে দর্শক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১০

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১১

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১২

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৩

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৪

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৫

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৬

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৭

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৮

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

১৯

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

২০