২৮ অক্টোবর ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় নেদারল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

টানা ৪ হারে প্রায় ডুবতে থাকা বাংলাদেশের তরী শেষ পর্যন্ত ডুবে গেল ডাচদের ধাক্কায়। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া টাইগারদের গ্রুপ পর্বেই সবকিছু শেষ। ২৩০ রানের লক্ষ্যে মাঠে নেমে ৪৭ বল হাতে রেখেই ১৪২ রানে অলআউট হয় সাকিবরা।

স্কট এডওয়ার্ডসের দলকে ২২৯ রানে আটকে দিলেও সাকিব আল হাসান, লিটন দাসদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারল ৮৭ রানে। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম ডাচদের বিপক্ষে টাইগারদের দেখা। সেখানেই বাজিমত করলেন স্কট এডওয়ার্ডসের দল। সাকিব-লিটনদের বিপক্ষে বিশ্ব মঞ্চে প্রথম দেখায় জয় তুলে নেন ডাচরা।

স্কট এডওয়ার্ডসদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন তানজিদ তামিম ও লিটন দাস। প্রথম চার ওভার দেখে শুনে খেললেও বিপদ আসে ইনিংসের পঞ্চম ওভারে। আরিয়ান দত্তের বলে স্কট এডওয়ার্ডস হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। যাবার আগে ১২ বলে মাত্র ৩ রান করেন তিনি।

এরপরেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানে ফন বিককে পুল করতে গিয়ে লিটনের মতোই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। প্যাভিলিয়নের যাবার আগে ১৬ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর উইকেটে আসা নাজমুল শান্ত ও মিরাজের ব্যাটে শুরুর ধাক্কা সামল দেবার চেষ্টা করে টাইগাররা। বিশ্বকাপের আগ পর্যন্ত দারুণ ছন্দে থাকা শান্ত বিশ্বকাপে আস্থার প্রতিদান দিতে পারছেন না। ছয়টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও কোনো ম্যাচেই নিজের জাত চেনাতে পারলেন না শান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও সেই ধারা অব্যাহত। দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউটের আগে করেন ১৮ বলে মাত্র ৯ রান।

শান্ত আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি ৫ রানে বিদায় নেন। ৭০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিয়াদ ও শেখ মেহেদীর ব্যাটে কিছুতা প্রতিরোধ গড়লেও জয়ের জন্য যথেস্ট ছিলো না। দলীয় ১১৪ রানের মধ্যে রিয়াদ ২০ ও মেহেদী ১৭ করে বিদায় নিলে বাংলাদেশের জন্য সেই বিপদ আরও বাড়ে।

শেষ পর্যন্ত ৪৭ বল হাতে রেখেই ১৪২ রানে অলআউট হয় সাকিবরা। শেষ দিকে মুস্তাফিজের ২০ রান ইনিংস হারের ব্যবধানটাই কমিয়েছে মাত্র।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০