
শুনতে অবাক লাগলেও সত্যিই মাত্র ৩১ বছর বয়সেই ৫৭টি সন্তানের বাবা হয়েছেন কাইল গর্ডি। আমেরিকার ক্যালিফোর্নিয়া এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ এই তথ্য নিশ্চিত করেন।
নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সি কাইল পেশায় একজন স্পার্ম ডোনার। গত ৯ বছর ধরে এই কাজ করছেন তিনি।
কাইল দাবি করেন এখন পর্যন্ত বিশ্বের ৪৮ জন নারী তার সৌজন্যে মাতৃত্বের স্বাদ পেয়েছেন।
কাইল আরো বলেন, কিছুদিন আগেই ব্রিটেন এবং ফ্রান্সে গিয়েছিলেন তিনি। এই দুই দেশে তিন নারীর জন্য় স্পার্ম দান করে এসেছেন তিনি। ওই নারীরা বর্তমানে সন্তানসম্ভবা।
জানাগেছে এখন পর্যন্ত কাইল ৫৭টি শিশুর বায়োলজিকাল ফাদার। তবে খুব শিগগিরই আরও ১৪টি শিশুর বাবা হতে চলেছেন।
মন্তব্য করুন