মিশিগানের হ্যামট্রামিকস্থ বায়তুল মা’মুর জামে মসজিদের ওয়াজ মাহফিল আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহফিল কোনান্ট এভিনিউতে অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত শাহচান্দ শাহকালু আলিম মাদরাসা, বিশ্বনাথ-এর অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে আল ইসলাহ, মিশিগান-এর সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান, বায়তুল মা’মুর জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা ফরিদ উদ্দিন, বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল মুকিত। মাহফিলে মহিলাদের জন্য বয়ান শুনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মাহফিল বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন