১৮ অগাস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকে স্মরণীয় করলেন জাতীয় দলে ডাক পাওয়া ইংলিশ তারকা

দুই দিন আগে জাতীয় দলে ডাক পেয়েছেন সনি বেকার। ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেয়েই জ্বলে উঠলেন তিনি। তাতে পুড়ল নর্দান সুপারচার্জার্সের তিন ব্যাটার। নিজে গড়লেন দারুণ এক কীর্তি। সুপারচার্জার্সের তিন ব্যাটারকে আউট করে যে হ্যাটট্রিক গড়েছেন সনি। তাতে যেন ডাক পাওয়াটাই রাঙালেন তিনি। ‘দ্য হানড্রেডের’ চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন ইংলিশ পেসার। ম্যানচেস্টার অরিজিনালসের পেসারের তিন শিকার হচ্ছেন ডেভিড মালান, টম লয়েস ও জ্যাকিব ডাফি।

 

 

মালানকে ৫০তম বলে ফেরানোর পর সুপারচার্জার্সের শেষ দুই ব্যাটার লয়েস ও ডাফিকে আউট করেন ৮৬ ও ৮৭তম বলে। সনির আগে দ্য হানড্রেডে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন- ইমরান তাহির, টাইমল মিলস ও স্যাম কারান। ২০২১ সালে প্রথম আসরে ওয়েলশ ফায়ারের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহির। সেবার বার্মিংহাম ফোনিক্সের হয়ে খেলেন তিনি। আর ২০২৩ সালে করা মিলসের বিপরীতে ২০২৪ সালে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেন কারান।

 

 

সনির হ্যাটট্রিকের দিনে জয়ও পেয়েছে তার দল। ৫৭ রানের জয়ে অবশ্য ২২ বছর বয়সী পেসার ম্যাচসেরা হননি, হয়েছেন জস বাটলার। তিনে নেমে ৪ ছক্কা ও ৫ চারে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। তার ও হেনরিখ ক্ল্যাসেনের (৫০*) ফিফটিতে ৩ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় ম্যানচেস্টার।

 

 

লক্ষ্য তাড়া করতে নেমে সনি ও জশ টাংয়ের (৩ উইকেটে) তোপে ১১৪ রানে অলআউট হয় সুপারচার্জার্স।

 

 

দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত সংস্করণের সিরিজে ডাক পেয়েছেন সনি। ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে গতির ঝড় তুলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। তিন ম্যাচের পারফরম্যান্স হচ্ছে ৪-৪৩, ১-২৮ ও ৩-৬০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০