১৮ জুলাই ২০২৩, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হলিউডে ধর্মঘট

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র জগতের শীর্ষ প্রতিষ্ঠান হলিউডে ধর্মঘট চলছে। এই ধর্মঘটে চিত্রনাট্যকারদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনয়শিল্পীরাও।

এর ফলে সিনেমাগুলোর নির্মাণকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ধর্মঘটের নেপথ্যের ঘটনা

অর্জিত মুনাফা থেকে ন্যায্য পাওনা, ভালো কর্মপরিবেশের দাবিতেই এই ধর্মঘট শুরু করেছে অভিনয়শিল্পীদের সংগঠন দ্যা স্ক্রিন অ্যাক্টর গিল্ড বা এসএজি। এসএজির এই ধর্মঘট লস এঞ্জেলস সময়ে গত বৃহস্পতিবার রাতে শুরু হয়। পরদিন ক্যালিফোর্নিয়ায় নেটফ্লিক্স সদরদপ্তর ছাড়াও প্যারামাউন্ট, ওয়ার্নার ব্রস ও ডিজনির সামনে শিল্পী-কুশলীরা জড়ো হয়।

শিল্পীদের ইউনিয়ন বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার জেনারেটেড চেহারা বা কণ্ঠ যেন শিল্পীদের জায়গায় ব্যবহার না করা হয়। ধর্মঘটের বিষয়ে ইউনিয়ন যে ঘোষণা দিয়েছে তাতে দেখা যায়, অভিনয়শিল্পী ছাড়াও গান, নৃত্য, স্ট্যান্ট পারফরমার এবং পাপেট বা মোশন পিকচার নিয়ে যারা কাজ করেন তারাও এর আওতায় আছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়ে এএমপিটিপি বলেছে, তারা এ নিয়ে একটি ‘যুগান্তকারী প্রস্তাবে’ একমত হয়েছে—যা অভিনয়শিল্পীদের ডিজিটাল প্রতিলিপি ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা দেবে এবং কোনো শিল্পীর ডিজিটাল রেপ্লিকা ব্যবহার করা হলে তার সম্মতি নিতে হবে। তবে এসএজির পক্ষে থাকা প্রধান আলোচক ডানকান ক্রাবট্রি-আয়ারল্যান্ড বলেছেন, এ প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলোর বিষয়ে এসএজির দাবি ছিল—চলচ্চিত্র বা অনুষ্ঠান পুনঃপ্রচার হলে সেজন্য শিল্পীদের অর্থ দিতে হবে। ওদিকে রাইটার্স গিল্ড অব আমেরিকা আরেকটি ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এ সংগঠনের প্রায় সাড়ে এগারো হাজার সদস্য আছে। তারা পারিশ্রমিক বৃদ্ধি ও ভালো কর্মপরিবেশের দাবিতে গত ২ মে থেকেই এই ধর্মঘটে আছে।

সমাধান কোন পথে 

ধর্মঘট নিরসনের উপায় খুঁজতে ভবিষ্যতে অভিনয়শিল্পীদের সমিতি এসএজির সঙ্গে অভিনয়শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ও হলিউড স্টুডিওগুলোর মধ্যে বৈঠক হবে। ঐ ধর্মঘট থেকে সংকটের সমাধান খোঁজার চেষ্টা হবে সব পক্ষ থেকে।

লেখক এবং শিল্পীদের একযোগে দুটি ধর্মঘট ১৯৬০ সালের পর এই প্রথম। তখন এসএজির নেতৃত্বে ছিলেন অভিনেতা রোনাল্ড রিগ্যান, যিনি পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। সে সময় লেখকরা কাজ বন্ধ রেখেছিলেন ২১ সপ্তাহ আর অভিনেতারা ছয় সপ্তাহ তাদের কাজ থেকে বিরতি নিয়েছিলেন।

আর অভিনয়শিল্পীরা সর্বশেষ ধর্মঘট করেছিলেন ১৯৮০ সালে। সেবার ১০ সপ্তাহের বেশি স্থায়ী হয় ঐ কর্মবিরতি। ঐ ধর্মঘটে ৩৭ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছিল। তবে এবারের সমস্যা দীর্ঘায়িত হতে পারে। কারণ প্রভাবশালী অভিনেতারা ‘এসএজি-এএফটিআরএ’কে দাবি আদায়ে কঠোর হতে চাপে রেখেছেন।

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০