৭ অগাস্ট ২০২৩, ৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোয়াইন ফ্লু: মিশিগানে মানব দেহে শনাক্ত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মানব দেহে সোয়াইন ফ্লুর দ্বিতীয় কেস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)

এর ফলে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আবারো মানব দেহে সোয়াইন ফ্লুর সংক্রমণ রেকর্ড করা হলো।

ডেট্রয়েট নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম কেসটি গত সপ্তাহে ল্যাপির কাউন্টির এক ব্যক্তির দেহে সনাক্ত করা হয়। তিনি গত মাসে অনুষ্ঠিত ওকল্যান্ড কাউন্টি কৃষি মেলায় শূকর প্রদর্শক ছিলেন বলে জানা গেছে।

এদিকে দ্বিতীয় কেসটি গত শুক্রবার টুসকোলা কাউন্টিরং এক ব্যক্তির দেহে শনাক্ত করা হয়েছে। ঐ ব্যক্তি গত জুলাই মাসে অনুষ্ঠিত টুসকোলা কাউন্টি মেলায় অংশ নিয়েছিলেন।

রোগীদের মধ্যে উভয়ই শূকরের সংস্পর্শে আসার ১০ দিনের মধ্যে অসুস্থতা বোধ করেন এবং আক্রান্ত হন।

বর্তমানে উভয়কেই ফ্লু অ্যান্টিভাইরাল ঔষধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং কেউই হাসপাতালে ভর্তি হয়নি।

সিডিসি জানায়, সোয়াইন ফ্লু মানুষ থেকে শূকর এবং শূকর থেকে মানুষে ছড়াতে পারে।

সোয়াইন ফ্লু থেকে নিরাপদ থাকতে সিডিসির সুপারিশ

যেসব এলাকায় শূকর রয়েছে সেসব এলাকায় থাকাকালীন খাওয়া-দাওয়া করা থেকে এড়িয়ে চলুন, শিশুদেরকে শূকরের শস্যাগারে খেলনা এবং অন্যান্য জিনিস আনা থেকে বিরত রাখুন, অসুস্থ শূকরের সংস্পর্শ এড়িয়ে চলুন, শূকরের শরীরে স্পর্শ করার আগে এবং পরে সাবান এবং জল দিয়ে হাত ধুয়ে নিন এবং শূকরের কাছে যাওয়ার আগে মাস্ক ব্যবহার করুন।

সোয়াইন ফ্লুর লক্ষণসমূহ অনেকটা সাধারণ ফ্লুর মতো। যেমন জ্বর, কাশি, ক্লান্তি, বমি, নাক দিয়ে পানি পড়া এবং শরীরে ব্যথা ইত্যাদি।

উল্লেখ্য, সিডিসির তথ্য অনুসারে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত বেশিরভাগই শূকরের সংস্পর্শে এসেছেন।

আরও পড়ুনঃ ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০