মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিডিআর মসজিদের প্রেসিডেন্ট কমিউনিটির প্রিয় মুখ রুহুল হুদা মুবিন’র দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) বাদ জোহর আল-ফালাহ মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুম রুহুল হুদা মুবিনকে ডেট্রয়েট সিটির একটি কবরস্থানে দাফন করা হয়। সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মুবিনের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। উপস্থিত জনতা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর ২২ ডিসেম্বর শুক্রবার রুহুল হুদা মুবিন মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। মৃত্যুকালে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-পুত্র, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মুবিন।
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওড়াইল গ্রামের সন্তান রুহুল হুদা মুবিন। প্রায় বিশ বছরের বেশি সময় থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করতেন। তিনি আইনজীবী এডভোকেট সুলতানুজ্জামান ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ডা. মালেকা বেগমের বড় ছেলে।
মন্তব্য করুন