২৬ জানুয়ারী ২০২৪, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজ বিপ্লবে বদলে যাচ্ছে সাউথইস্ট ডেট্রয়েট: নেপথ্যের কারিগর আব্দুল মতিন

বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলীর শিমুলিয়া গ্রামে জন্ম ও বেড়ে ওঠা। ১৯৮৯ সালে ফ্যামিলি ভিসায় আমেরিকায় এসে জীবনসংগ্রামের মধ্য দিয়ে পৌঁছেছেন সাফল্যের উচ্চতায়। সাউথইস্ট ডেট্রয়েটের আরবান ফার্মিং বিপ্লবে তিনি একজন অগ্রগামী মুখ। তার জীবন, সংগ্রাম ও সফলতা নিয়ে কথা বলেছেন বাংলা সংবাদ-এর সাথে।

 

আমেরিকায় আগমন প্রাথমিক জীবন:
“প্রথমে নিউইয়র্কে আসি। কিছুদিন চাকরি করে চলে যাই ফ্লোরিডায়, যেখানে ছিলাম প্রায় সাড়ে ছয় বছর। আবহাওয়া ভালো ছিল, ঠাণ্ডা কম, তাই সেখানে যাই। প্রথমদিকে গ্যাস স্টেশনে কাজ, পরে হোটেল ম্যানেজার হিসেবে অনেক বছর কাজ করি। পরে এলার্জিজনিত শারীরিক সমস্যার কারণে নিউইয়র্কে ফিরে আসি। ১৯৯৮ সালে মিশিগানে আসি এবং এখন পর্যন্ত এখানেই আছি।

 

ফার্মিংয়ের শুরু:
“আমার ইচ্ছে ছিল ফার্ম করার। ২০০৮ সালে ব্যাটল ক্রিক-এ একটি ফার্ম কিনি, সেখান থেকেই আমার যাত্রা। চার বছর চালিয়েছি বিশাল ফার্ম। ফার্মিং শুধু চাষ নয়, এটি আমাদের জীবনের অংশ। আমেরিকান ফার্মাররা বিশ্বের খাদ্য সরবরাহ করে – এটাই আমাকে ফার্মিংয়ে টেনে আনে।”

 

ফার্মিংয়ে মুসলিম সংস্কৃতি লাভজনকতা:
“আমার ফার্মে গরু, ছাগলসহ বিভিন্ন পশু-পাখি ছিল। ছাগল পালন মুসলমানদের জন্য সুন্নত, তাই এই দিকে আমার আগ্রহ বেশি। কর্ন চাষও করতাম। ছাগলকে অনেকে ‘গোল্ড’ বলছেন, কারণ লাভজনক। ৫০টি ছাগল থেকে বছরে ১০০টি বাচ্চা পাওয়া যায়, প্রতিটির দাম ৫০–২০০ ডলার। বড় ছাগল ৩০০–৪০০ ডলার পর্যন্ত বিক্রি হয়।”

 

নতুনদের জন্য ফার্মিং পরামর্শ সরকারি সুবিধা:
“যদি বাঙালিরা ফার্মিং করে, তাহলে লস কম, লাভ বেশি। সরকার সহজে লোন দেয়, পশু-পাখির খাদ্যে ট্যাক্স ফ্রি সুবিধা দেয়। ক্ষতির ক্ষেত্রে সরকার ভর্তুকিও দেয়।”

 

আরবান ফার্মিং শুরু:
“২০১২ সালে লাভ ব্যাংকের সহায়তায় কয়েকটি বাড়ি ও জমি কিনে ডেট্রয়েট শহরে আরবান ফার্মিং শুরু করি। পরিত্যক্ত এলাকা ছিল, মাত্র ১০ ডলারে বাড়ি কিনেছি। শিম, লাউ, লাল শাকসহ নানা জাতের ফসল চাষ করি। সিটির পক্ষ থেকে অনেক সহযোগিতা পাওয়া যায়। ছোট পরিসরে শুরু করলেও প্রতিদিন ১০০ ডলার বিক্রি সম্ভব। ২০১২ সালে শুধু সবজি বিক্রি করেই প্রায় ৩০ হাজার ডলার ইনকাম করেছি।”

 

কমিউনিটিকে রক্ষা উন্নয়নে ভূমিকা:
“শুরুতে 13188 Medougall এলাকা অনেক ভয়ানক ছিল। আমি এবং চারজন মিলে টহল দিতাম। কেউ সহযোগিতা করেনি, বরং অনেকেই বাধা দিয়েছে। পুলিশের সহায়তায় আমরা এলাকা সেফ করেছি। এখন যে কেউ এখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে।”

 

চ্যালেঞ্জ প্রতিকূলতা:
“অনেকে বলেছে, আমি একা ফার্মিং করছি না। হ্যাঁ, এখন অনেকেই করছে। তবে আগে পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। অনেক চ্যালেঞ্জ পেরিয়ে এসেছি – ছিনতাই, হ্যারেজমেন্ট, আগুন লাগানো পর্যন্ত হয়েছে। কিন্তু হাল ছাড়িনি।”

 

হালাল বার জিরো অ্যালকোহল প্রসঙ্গ:
“জিরো অ্যালকোহল নামেই বিভ্রান্তি। এতে ০.৮% পর্যন্ত অ্যালকোহল থাকে, যা মুসলমানদের জন্য নিরাপদ নয়। অনেক পণ্যে হারাম উপাদান থাকে, তাই আমি এর বিপক্ষে। হালাল বার – এ ধারণা মুসলমানদের জন্য উপযুক্ত নয়।”

 

শেষ কথা:
“ফার্মিং শুধু খাদ্য নিরাপত্তা নয়, বরং কমিউনিটির উন্নয়ন ও স্বাধীন জীবনের প্রতীক। আমি চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির কাছাকাছি থাকুক।”


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১০

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১১

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১২

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৩

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৫

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৬

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৭

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৮

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৯

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

২০