১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচের আগেই সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ

এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর প্রস্তুতিতে দারুণভাবে সফল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লিটন দাসের দল।

 

 

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠানো হয় সফরকারীদের। শুরু থেকেই চাপে পড়ে ডাচ ব্যাটাররা। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রান তুলতেই হারায় ৩ উইকেট।

 

 

নাসুম আহমেদের ঘূর্ণি ও তাসকিন আহমেদের গতি আর মোস্তাফিজুর রহমানের কাটারে নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। বিক্রমজিৎ (২৪), শারিজ আহমেদ (১২) ও আরিয়ান দত্ত (৩০) ছাড়া দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কেউই। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা।

 

 

বাংলাদেশের পক্ষে নাসুম নেন ৩টি উইকেট, তাসকিন ও মোস্তাফিজ ২টি করে। মেহেদি হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব শিকার করেন একটি করে উইকেট।

 

 

মাত্র ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে কাইল ক্লেইনের বলে ক্যাচ তুলে দেন এডওয়ার্ডসের হাতে। এরপর অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম। ব্যক্তিগত ৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান বাঁহাতি এই ওপেনার। তামিম ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন, লিটন অপরাজিত ১৮ বলে ১৮ রানে। বাংলাদেশ ম্যাচটি জেতে ৪১ বল হাতে রেখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০