১৮ মে ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোপা হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

এফএ কাপে শিরোপা হাতছাড়া হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে গতবারের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যে পারফরম্যান্স তারা দেখিয়েছিল, তার তুলনায় এবার অনেক বেশি উন্নত মনে হয়েছে কোচের কাছে। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনালে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। এবেরেচি ইজের একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জিতেছে ক্লাবটি।

 

পেপ গার্দিওলা বলেন, ‘ক্রিস্টাল প্যালেসকে অভিনন্দন। আমরা মাঠে আমাদের সবকিছুই উজাড় করে দিয়েছি। কোনো আক্ষেপ নেই। শেষ দুটি ম্যাচেই এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি, যারা খুব রক্ষণাত্মকভাবে খেলেছে। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, কিন্তু ফুটবলে গোল না হলে জয় আসে না। সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে।’ তিনি আরও বলেন,‘আমরা দুঃখিত কারণ জিততে পারিনি। তবে পারফরম্যান্সের দিক থেকে গতবার ইউনাইটেডের বিপক্ষে খেলা ফাইনালের তুলনায় অনেক ভালো খেলেছি আমরা। অনেক সুযোগ তৈরি করেছি।’

 

শনিবারের এ ম্যাচে একের পর এক সুযোগ তৈরি করেও প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ পারফরম্যান্সে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে ওমর মারমুশের নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকান তিনি। এরপর আর্লিং হালান্ড, গাভার্দিওল এবং বদলি হিসেবে নামা ক্লদিও এচেভেরির শটও প্রতিহত করেন এই ইংলিশ গোলরক্ষক। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা নিশ্চিত করে প্যালেস। বল দখলেও ম্যাচজুড়ে ছিল সিটির দাপট। পুরো ম্যাচে ৭৬.৭ শতাংশ বল দখলে রেখে এফএ কাপ ফাইনালের ইতিহাসে (২০১৪ সাল থেকে) সর্বোচ্চ দখলের রেকর্ড গড়েছে।

 

মাঝমাঠে রুবেন দিয়াজের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো—তিনি একাই ১২৯টি পাস সম্পন্ন করেছেন, যা পুরো ক্রিস্টাল প্যালেস দলের সম্মিলিত পাস সংখ্যাকেও (১২৬) ছাড়িয়ে গেছে। তবে মাঠের এই পরিসংখ্যান সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি সিটি। ২৩ শটের একটিও জালে জড়াতে পারেনি। এফএ কাপ ফাইনালের ইতিহাসে এটি গোলহীন কোনো দলের সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড। এটি সিটির এই মৌসুমের ১৬তম হার, যা ২০০৮-০৯ মৌসুমের পর (২৩ হার) তাদের সবচেয়ে খারাপ রেকর্ড। ম্যাচ শেষে প্যালেসের নায়ক হেন্ডারসনের সাথে কথা কাটাকাটি করেন গার্দিওলা। পুরো ম্যাচজুড়ে সময় নষ্ট করার অভিযোগ ওঠে এই গোলরক্ষকের বিরুদ্ধে।

 

এ নিয়ে গার্দিওলা বলেন, তার দল কখনোই সময় নষ্ট করার চেষ্টা করে না, কারণ তিনি ‘দর্শকদের উপযুক্ত ফুটবল দেখাতে চান’।  এই স্প্যানিশ কোচ আরো বলেন, ‘ম্যাচের শুরুতেই সময় নষ্ট করা উচিত নয়। শেষ মিনিটে বুঝতে পারি, কিন্তু প্রথম থেকেই নয়। আমরা গোল করতে ব্যর্থ হয়েছি। হেন্ডারসন সময় নষ্ট করায় আমরা হারিনি।’টানা দ্বিতীয় বছরের মতো এফএ কাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হলো ম্যানচেস্টার সিটির। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর এবার হারলো ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এটি এফএ কাপে সিটির সপ্তমবার রানার-আপ হওয়ার ঘটনা। এ দিক থেকে তারা এখন কেবল ম্যানচেস্টার ইউনাইটেড (৯ বার), চেলসি ও এভারটনের (উভয়ই ৮ বার) পর সর্বোচ্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০