২১ ডিসেম্বর ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহরুখের ‘ডাঙ্কি’তে বাঁধ ভাঙা উচ্ছ্বাস

মুম্বই, পুনে কিংবা কলকাতা। বৃহস্পতিবার কাকভোর থেকে সব জায়াগায় চিত্রটা এক। সিনেমা হলের বাইরে ভিড়। উপলক্ষ্য ‘ডাঙ্কি’। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। যেমন চলতি বছরে হ্যাটট্রিক করার পরিকল্পনা ছিল তাঁর, কথা রেখেছেন শাহরুখ।

‘পাঠান’ দিয়ে বছর শুরু, মাঝে ‘জওয়ান’, বছর শেষে ‘ডাঙ্কি’। এ যেন বৃত্ত সম্পূ্র্ণ হওয়ার মতো। তাই সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় হলের বাইরে উৎসবের মেজাজ। তবে ‘ডাঙ্কি’ দেখতে এসে বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেলেন অনেকেই।

মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি অন্যতম নামকরা সিনেমা হল। এ বছর মুক্তি পাওয়া শাহরুখের সব কটি ছবি প্রথম শো দেখানো হয়েছে এই হলেই। ‘ডাঙ্কি’র প্রথম শো ছিল ভোর ৫.৫৫-এ। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে উপচে পড়া ভিড়। ঢোল, বাজনা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ অনুরাগীরা।

বড় পর্দায় যখন ‘লুট পুট গয়া’ গানে নাচছেন শাহরুখ, সেই সময় হলের ভিতরেই শুরু হল অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পোড়ানো হল আতসবাজি। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ক্ষেত্রে একই ঘটনা ঘটান শাহরুখ অনুরাগীরা। অভিনেতা আপত্তি জানালেও কাজ হয়নি কোনও।

শুধু আতসবাজি কিংবা উল্লাস নয়, মুম্বইয়ের এক হলে ‘ডাঙ্কি’ দেখার এমনই হিড়িক যে হলের ভিতরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় পদপিষ্ট হওয়ার অবস্থা তৈরি হয় হলের বাইরে। যদিও শেষমেশ পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। বড় কোনও দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অনেকেই। ডাঙ্কির মুক্তির এই আনন্দের দিনে এমন বিশৃঙ্খলা যেন তারকাদের অনুরাগীদের সচেতনতা নিয়ে বার বার প্রশ্ন তুলছে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম মুখ জেসি জ্যাকসন–এর ইন্তেকাল

সংসদ সদস্য হলে যেসব বিশেষ সুবিধা পাওয়া যায়

৫ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের মুক্তাদির ও আরিফ

১০

নতুন সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

১১

স্টার্লিং হাইটসে “গ্যারান্টিড রেন্ট” প্রোগ্রাম চালু করল আমেরিকান রিয়েলটর্স

১২

মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবের মন্ত্রিত্ব প্রত্যাশায় চা-শ্রমিকসহ সর্বস্তরের মানুষ

১৩

আকাশে বিরল দৃশ্য: আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

১৪

আইস নিয়ে সমালোচনার জেরে টেক কোম্পানিগুলোর কাছে তথ্য চাইছে হোমল্যান্ড সিকিউরিটি

১৫

বড়লেখায় শিক্ষকের অবসরজনিত সংবর্ধনা

১৬

করোনা তহবিল জালিয়াতি মামলায় নিউইয়র্কে ৮ বাংলাদেশি দোষী স্বীকার

১৭

হার নয়, সম্ভাবনার জয়: বড়লেখা-জুড়ীতে জামায়াতের ভোটবৃদ্ধিতে নতুন স্বপ্ন নির্বাচনোত্তর কর্মী সমাবেশে উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

১৯

ইমিগ্র্যান্ট নাগরিকদের নাগরিকত্ব খারিজে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন

২০