৩০ অগাস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিটন-সাইফের ঝড়ে উড়ে গেল প্রতিপক্ষ, জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শেষ তিন ম্যাচে ব্যর্থতার বৃত্ত ভাঙলেন লিটন দাস। আজ সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত অর্ধশতক তুলে নিয়ে তিনি ফিরলেন ছন্দে। তার ব্যাটেই বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়, ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে। সিলেটে ম্যাচ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন।

 

 

দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে সহজ জয়ে নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার। তাদের আগে অবশ্য দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। আরিয়ান দত্তের করা ইনিংসের প্রথম তিন বলে ৪, ৪, ৬ হাঁকিয়ে। তবে পরের ছয়ে বলে ১ রান করে ১৫ রানে থামেন বাঁহাতি ওপেনার।

 

 

সেখান থেকে লিটন-তানজিদ তামিমের জুটি। ছক্কা হাঁকাতে গিয়ে ২৯ রানে বাঁহাতি ওপেনার তানজিদ তামিম থামলে তাদের ৩৯ বলের জুটিটি যায় ভেঙ্গে। লিটন পরে শেষটা টানেন ২২ মাস পর সুযোগ পাওয়া সাইফ হাসানকে সঙ্গী করে। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সাইফ।

 

 

শেষটাও করেছেন দেখার মতো। ১৪তম ওভারে বিক্রমজিৎ সিংকে টানা দুই ছক্কা হাঁকিয়ে জয় এনে দিয়েছেন সাইফ। অপরাজিত থাকেন ৩৬ রানে। ১৮৯.৪৭ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৩ ছক্কা ও ১ চারে। অন্যদিকে ক্যারিয়ারের ১৩তম ফিফটি করা লিটন অপরাজিত থাকেন ৫৪ রানে।

 

 

ফিফটিতে একটা কীর্তিও গড়েছেন লিটন। সাকিব আল হাসানের সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে (১৩)। আজ ১৮৬.২০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চারের বিপরীতে ২ ছক্কায়। এতে খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাসের প্রথম পরীক্ষায় ভালো মার্কিংয়ে পাস করলেন লিটন-সাইফরা। এর আগে তাসকিন আহমেদের পেসের সামনে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডসের ব্যাটাররা। তার পেসের তোপে ৮ উইকেটে ১৩৬ রানে থামতে বাধ্য হয়েছে সফরকারীরা। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৪ উইকেট নিয়েছেন ৩০ বছর বয়সী পেসার। রান খরচ করেছেন ২৮।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০