২০ ডিসেম্বর ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো’—এমবাপ্পেকে মেসির সাবেক সতীর্থ

লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো’—এমবাপ্পেকে মেসির সাবেক সতীর্থ

ইউরোপের এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের তুলনা নতুন কিছু নয়। অনেকের মতে দক্ষিণ আমেরিকান ফুটবল নিপুণ্য অনিন্দ্যসুন্দর আবার লাতিন ফুটবল দেখে অনেকে আবার বলেন, তাদের ফুটবল জৌলুশ হারিয়েছে, রয়ে গেছে আদিযুগে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এই দলে।

বিশ্বকাপের কয়েক মাস আগে এমবাপ্পে ইউরোপ আর দক্ষিণ আমেরিকার ফুটবলের তুলনা করতে গিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবলের পিছিয়ে থাকার কথাই বলেছিলেন। তখনই অনেক লাতিন ফুটবলার এই কথার প্রতিবাদও করেছেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারার পর আবারও সেই কথা নিয়ে খোঁচা শুনতে হলো ফরাসি খেলোয়ার এমবাপ্পেকে।

শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল। এরপর বিশ্বকাপ ফুটবলে ছিল ইউরোপিয়ানদের রাজত্ব। এমবাপ্পে আজ ২৪ বছরে পা দিয়েছেন। স্বাভাবিকভাবেই ফুটবলে ইউরোপিয়ানদের রাজত্বটাই দেখে এসেছেন তিনি। তাই ইউরোপ আর দক্ষিণ আমেরিকার ফুটবলের তুলনায় তিনি বলেছিলেন, ‘ইউরোপের ফুটবল যতটা এগিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ততটা এগোতে পারেনি দক্ষিণ আমেরিকার ফুটবল। সে কারণেই শেষ বিশ্বকাপগুলোয় কেবল ইউরোপের দলগুলোই জিতেছে।’

বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পের কৃতিত্বে বলাই যায় তিনি ইউরোপিয়ান ফুটবলের পতাকা ওড়ানোর সব যোগ্যতা রাখেন। টাইব্রেকারে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে সোনালি বুট জিতেছেন এই তারকা।

কিন্তু তারপরেও শিরোপা জিততে না পারার সেই সুযোগটাই নিয়েছেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ভিদাল দক্ষিণ আমেরিকান ফুটবলের কাছ থেকে এমবাপ্পেকে ফুটবল শিখতে বলেছেন, ‘লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবলটা আবিষ্কার করেছে।’

ভিদাল চিলির হয়ে ম্যাচ খেলেছেন ১৩৬টি। খেলেছেন বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার মতো ক্লাবে। বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০