৮ জানুয়ারী ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর জন্য আইন বদলাচ্ছে সৌদি আরব

ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও বিয়ে করেননি জর্জিনা রদ্রিগেজকে। তবে একসঙ্গে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। এমনকি তাদের আছে পাঁচ সন্তান । এতকাল যা নিয়ে তেমন শোরগোল ছিল না। তবে ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পরই শুরু হয় আলোচনা। আর সৌদি আরবের নিয়ম অনুযায়ী বিয়ে না করে কোনো পুরুষ আর নারী এক ঘরে বাস করতে পারবেন না।

তাহলে রোনালদো আর জর্জিনার ক্ষেত্রে উপায় কী! এক্ষেত্রে সন্তানসন্ততিরই–বা কী হবে? এমন সব প্রশ্ন উড়তে থাকে ফুটবল বিশ্বে।

অবশেষে খবর এসেছে, রোনালদো আর জর্জিনা বিয়ে না করেও সৌদি আরবে একসঙ্গে থাকতে পারবেন। দেশটির আইনপ্রণেতারা বিষয়টি দেখেও না দেখার ভান করবেন বলে খবর ছেপেছে স্পেনের সংবাদ সংস্থা ইএফই।

স্পেনের সংবাদ সংস্থাটি এ নিয়ে সৌদি আরবের দুজন আইনজীবীর সঙ্গে কথা বলেছে। তাদের বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার—রোনালদোর ও জর্জিনার সুবিধার জন্য দেশটির প্রশাসন বিয়ের আইনে কিছুটা পরিবর্তন আনছে।

একজন আইনজীবী ইএফইকে বলেছেন, রোনালদো ও জর্জিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে মনে হয় না। এরপর তিনি যোগ করেছেন, ‘যদিও আমাদের আইনে বিয়ে করা ছাড়া নারী ও পুরুষের একসঙ্গে থাকাটা নিষিদ্ধ, কিন্তু এমন বিষয় এখন কর্তৃপক্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আইন তখনই প্রয়োগ করা হবে, যখন কোনো অপরাধ বা সমস্যা হবে।’

আরেক আইনজীবী বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘সৌদি আরব কর্তৃপক্ষ বিদেশিদের ক্ষেত্রে এখন আর এ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে বিয়ে না করলে নারী-পুরুষের একসঙ্গে থাকায় নিষেধাজ্ঞার আইন এখনো বহাল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০