১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ান হাউসের সাহিত্য অনুষ্ঠান “পুশকিন মেমোরিয়াল ডে” এর আয়োজন

ঢাকাস্থ রাশিয়ান হাউস তেজগাঁও কলেজের সহযোগিতায় “পুশকিন মেমোরিয়াল ডে (১০ ফেব্রুয়ারি)” নিবেদিত একটি রাশিয়ান সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি ও দর্শনার্থীদের স্বাগত জানান।

তিনি রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের সাহিত্য ও জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন, যা ১৯৭৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠার পর থেকে রাশিয়ায় বাংলাদেশের তরুণদের উচ্চশিক্ষার জন্য উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সুযোগ গ্রহণ করতে ও রুশ ভাষা শিক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন-অর-রশিদ এই সাহিত্য অনুষ্ঠানের জন্য তেজগাঁও কলেজকে নির্বাচিত করার জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যেকোন আয়োজনে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

দ্বিতীয়ার্ধে, ঢাকাস্থ রাশিয়ান হাউসের রুশ ভাষার শিক্ষার্থীদের অংশগ্রহণে “পুশকিন মেমোরিয়াল” নিবেদিত একটি রাশিয়ান সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা রুশ, বাংলা এবং ইংরেজিতে আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিনের উল্লেখযোগ্য কিছু কবিতা আবৃত্তি করেন, পাশাপাশি তাঁর সাহিত্য ও সঙ্গীতের উপর ভিত্তি করে “ইউজিন ওয়ানগিন” নাটকীয় প্রযোজনা করেন।

অনুষ্ঠানের শেষে রাশিয়ান হাউসের পরিচালক সকল অংশগ্রহণকারীদের স্মারক স্যুভেনির সহ সার্টিফিকেট প্রদান করেন।

আমন্ত্রিত অতিথিরা পুরো অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০