১২ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আয়রনম্যান চ্যালেঞ্জে এবার বাংলাদেশের মিশু বিশ্বাস

বাংলাদেশের গর্ব, ট্রায়াথলন তারকা ও দেশের প্রথম সার্টিফায়েড ট্রায়াথলন কোচ মিশু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নিবিড় প্রস্তুতি নিচ্ছেন। সীমিত পরিকাঠামো ও প্রশিক্ষণের অভাব সত্ত্বেও তিনি প্রতিভা, অধ্যবসায় এবং বিশ্বমানের মানসিকতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গড়ে তুলেছেন এক অনন্য পরিচিতি।

 

মিশু বিশ্বাস কেবল একজন ক্রীড়াবিদ নন, বরং বাংলাদেশের ট্রায়াথলন স্পোর্টসের অন্যতম পথপ্রদর্শক। তিনি দীর্ঘদিন ধরে বিডি ট্রাই ক্লাব এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক ও সাইক্লিং ক্লাবের উন্নয়নে নেতৃত্ব দিয়ে এসেছেন। তার সরাসরি প্রচেষ্টায় দেশে ট্রায়াথলনের একটি সক্রিয় ভিত্তি তৈরি হয়েছে, যা আজকের তরুণ অ্যাথলেটদের জন্য অনুপ্রেরণা।

২০২৩ সালে আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট র‍্যাঙ্কিংয়ে তিনি জাতীয়ভাবে ২য় স্থান অর্জন করেন। ২০২৪ সালে ইনজুরির কারণে সীমিত অংশগ্রহণ সত্ত্বেও আয়রনম্যান ফিলিপাইনসে অসাধারণ পারফর্ম করে জাতীয়ভাবে ৩য় স্থান অর্জন করেন। এছাড়া আয়রনম্যান ব্রাজিল, আয়রনম্যান মালয়েশিয়া ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক সাফল্যের ফলে তিনি ২০২৪ সালে আয়রনম্যান কর্তৃক “সিলভার অ্যাওয়ার্ড” পান।

 

বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০২৩ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি দক্ষিণ এশীয় অ্যাথলেটদের মধ্যে ৪র্থ স্থান লাভ করেন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০১৯ ও ২০২৪ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করে। বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত মিশু বিশ্বাস আগামী সেপ্টেম্বরে আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্ক এবং অক্টোবরে শিকাগো ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি সেখানে ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক ক্লাব মোনা (MAUNA) ট্রাই ক্লাব-এর প্রতিনিধিত্ব করবেন।

 

তিনি বলেন, “আমার চূড়ান্ত লক্ষ্য হলো বিশ্বমানের এন্ড্যুরেন্স প্রতিযোগিতায় পেশাদারভাবে অংশগ্রহণ করা—যেমন আয়রনম্যান, চ্যালেঞ্জ সিরিজ ও টি-১০০ ট্রায়াথলন রেস। পাশাপাশি, একজন নিবেদিত চ্যানেল সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালি এবং নর্থ চ্যানেলের মতো ওপেন-ওয়াটার রুট সম্পন্ন করার স্বপ্ন দেখি।”

 

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যাথলেটদের নিয়ে কাজ করতে চান। একই সঙ্গে বাংলাদেশের উদীয়মান প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য অনলাইন কোচিংয়ের মাধ্যমে তার জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করে দেশের ট্রায়াথলন স্পোর্টসকে আরও এগিয়ে নিতে চান। পপুলার লাইফ ইনস্যুরেন্স, নাভানা, ফরচুনসহ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমাকে স্পন্সর করে আসছে। আগামীতেও তারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০