৪ জুলাই ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের মিশিগানে সম্পন্ন হল দুই দিন ব্যাপী নর্থ আমেরিকান বাংলাদেশি ফেষ্টিভাল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরের ‘সিটি স্কয়ার’ এ ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেষ্টিভাল অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান এর উদ্যোগে শনিবার ও রবিবার (১ ও ২ জুলাই) দুইদিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। আনন্দমূখর পরিবেশে মিশিগানের বিভিন্ন শহর থেকে পরিবার পরিজন নিয়ে মেলায় যোগদান করায় মেলা প্রাঙ্গন হয়ে ওঠে একখন্ড বাংলাদেশ।

দুই দিনব্যাপী মেলার উপস্থাপনায় ছিলেন খালেদ হুসেন, বকুল তালুকদার, আজিজ সুমন ও সোনিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর হানিফ, চেয়ারম্যান ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আকিকুল হক শামীম, সৈয়দ রায়হান, খালেদ হুসেন, এজাজুল নাঈম, বকুল তালুকদার, আজিজ সুমন, আব্দুস শাকুর মাখন, নুরুজ্জামান এখলাছ, নাসির সবুজ, মুহিত মাহমুদ, মোহাম্মদ তাহের লুৎফুর,আরিফ আরমান জিসান, ছালেহ আহমদ বাদল, লিয়াকত আলী, হিমেল দাস, হারুন আলী, মামুনুর রেজা সাহেল সহ আরো অনেকে।

আয়োজক সূত্রে জানা যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ মেলা আয়োজিত হয়। মেলায় ছিল রকমারি দোকানপাট । ছিল বাংলাদেশি শাড়ী, গহনা, খেলনা, ঘর সাজানোর জিনিস এবং খাবারের দোকানের সমাহার।

মেলায় নাচ গান আর নৃত্যে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতিকে। মেলায় স্থানীয় শিল্পীরা অংশ গ্রহন করেন। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনের সঙ্গীতে মুগ্ধ হন আগত দর্শনার্থীরা।

মেলায় মূল আকর্ষণ হিসেবে ছিল সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, প্রেমা, বিন্দু কনা, মিম, কামরুজ্জামান বকুলসহ মিশিগানের স্থানীয় শিল্পীদের পরিবেশনা।

মেলার প্রথম দিনে স্থানীয় র্যাপ গানের ব্যান্ড ঽগা এন্টারটেইনমেন্টের ঽ পারফর্মমেন্স ছিল চোখে পড়ার মত।

মেলা প্রাঙ্গণে ছিল শিশু কিশোরদের খেলার জায়গা ও পানির ফোয়ারা। এসব জায়গায় বাচ্চারা খেলাধূলা করতে এবং ফোয়ারার পানিতে ভিজে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায়।

এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা বাংলা সংবাদ

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেট্রয়েটে মা গ্রোসারী এন্ড সুপার মার্কেট–এর গ্র্যান্ড ওপেনিং, রমজান উপলক্ষে বিগ সেল

কারাগারে গণতন্ত্রের অংশগ্রহণ: শুরু হলো কারাবন্দীদের ভোটগ্রহণ

মিশিগানে সিলেট-৪ আসনের মনোনীত প্রার্থী আরিফুল হকের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

এপস্টেইন ফাইল: কেন হঠাৎ বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে?

শেষ মুহূর্তে অর্থায়ন মিললেও আংশিকভাবে শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার

যাত্রা শুরু করল ‘সারা ব্রাইডাল’, জমকালো আয়োজনে উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ঘরোয়া ফ্লাইটে রিয়েল আইডি বাধ্যতামূলক, ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাজ্যের চীন চুক্তিকে ‘বিপজ্জনক সিদ্ধান্ত’ বললেন ট্রাম্প

পাকিস্তান ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি প্রেস হিসেবে যোগদান করলেন মেধাবী কর্মকর্তা মো: সালাহ উদ্দিন

১০

মার্কিন ভিসানীতিতে পরিবর্তন: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

১১

কমলগঞ্জে খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা – প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

১২

মুক্তহাতে দুঃসাহসিক আরোহণ, নতুন রেকর্ড গড়লেন অ্যালেক্স হনল্ড

১৩

কী এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম, কেন চালু হচ্ছে?

১৪

খালেদা জিয়া ও শেখ হাসিনার নামে রাস্তার নামকরণ অনুমোদন ও পরবর্তীতে বাতিল এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা

১৫

সহনশীল পাড়া-মহল্লা: ডিপলি রুটেড গার্ডেনস কৃষ্ণাঙ্গ কৃষকদের জন্য বাধা কমাচ্ছে

১৬

বরফের চাদরে নিউইয়র্ক–মিশিগানসহ বহু অঙ্গরাজ্য, গৃহবন্দি কোটি মানুষ

১৭

নীরবে শরীর ধ্বংস করছে ডায়াবেটিস: লক্ষণ বুঝলেই বিপদ এড়ানো সম্ভব

১৮

শীতে বিপর্যয়: যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১১ জনের প্রাণহানি

১৯

নিলামে ইতিহাস: ৫ কোটি ৬৩ লাখ টাকায় বিক্রি ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

২০