১ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরগির ঘরে আটকা পড়ে চিতা বাঘের মৃত্যু

ছবি:সংগৃহীত

ভারতের কেরালায় এক বিচিত্র খবরের সন্ধান পাওয়া যায় । এক মুরগির ঘরে আটকা পড়ে একটি চিতা বাঘ মারা গেছে। কিন্তু সত্যিকার অর্থে যে কারণে চিতা বাঘটি মারা গেছে সেটা অবশ্যই বিস্ময়কর বটে। গত শুক্রবার রাতে কেরালার মেকালাপারায় একটি মুরগির ঘরে এ ঘটনা ঘটে।

কেরালায় ফিলিপ নামের এক ব্যক্তির বাড়ির মুরগির ঘরে ছিল জাল। চিতা বাঘটি জালে আটকে পড়লে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। কিন্তু কর্মকর্তারা এসে বাঘটি আর জীবিত উদ্ধার করতে পারেননি। বলা হচ্ছে, বাঘটি মারা গেছে ‘মানসিক আঘাতে’।

সেই রাতের ঘটনা প্রসঙ্গে ফিলিপ বলেন, ‘রাতে আমার মুরগির ঘর থেকে শব্দ শুনতে পাই। আমার ঘর থেকে বের হয়ে এসে দেখতে পাই চিতা বাঘটি জালে আটকা পড়ে আছে।’ তিনি বলেন, সেখানে প্রায় ১০০টি মুরগি ছিল।

এই জালে পড়ে বাঘটি যে খুব বেশি আহত হয়েছিল, এমনটি নয়। চিতা বাঘটি শুধু পায়ে আঘাত পেয়েছিল। তবে সেই আঘাতও খুব গুরুতর ছিল না। পরে ময়নাতদন্তের জন্য বাঘটি পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসকের কাছে।

চিকিৎসক অরুণ জাচারিয়াহ এই ময়নাতদন্ত করেছেন। তিনি জানিয়েছেন, পেশিসংক্রান্ত জটিলতার কারণে চিতা বাঘটি মারা গেছে।

চিকিৎসক অরুণ বলেন, বাঘটির নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। সেখান থেকে প্রতিবেদন এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০