বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
মিশিগানের হ্যামট্রামিকের মদিনা রেস্টুরেন্টে ১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান।
মিশিগান স্টেট ছাত্রলীগের যুক্তরাষ্ট শাখা আয়োজিত অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব।

উক্ত আলোচনা সভা ও নৈশভোজে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী মামুন, এ.জে. পাশা, ইমরান এইচ নাহিদ, রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও মিনহাজ চৌধুরী।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় থাকবেন দুলাল আহমদ, রুহেল আহমদ, হাসিন হাসনাত, বর্ষান দে, শাহীন শিপু, রাফাত আহমদ খান, এন এফ এন আব্দুল্লাহ, শুভন আহমদ, জহিরুল তাননু, মাহবুব রব্বানী, আদনান আহমদ, আবু তাহান, রায়হান আহমদ ও এম ডি রোমান।
মন্তব্য করুন