বাংলা সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ১০ দিনব্যাপী দুর্গাপূজা উদযাপন

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হয়েছে।

 

গত ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন মন্দির ও সংগঠন পূজার আয়োজন করে। এছাড়া ভক্তদের সুবিধার্থে ১৯ অক্টোবর আবার পূজা উদযাপন করা হয়েছে। প্রবাসের পূজা বেশিরভাগ সময়ই তিথিমতো অনুষ্ঠিত হয় সপ্তাহের কর্ম দিবসে এবং উদযাপন করা হয় সপ্তাহান্তে। তবে এবার বিভিন্ন মন্দিরে পূজা তিথিমতো উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

 

পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মিশিগানের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পূজা হয় দুর্গা মন্দিরে। দুর্গাপূজা উপলক্ষে এখানে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছিল। মায়ের বোধন, পূজা, অঞ্জলি, যজ্ঞ, প্রসাদ বিতরণ, আরতিসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানাদি হয়েছে। ১১ অক্টোবর অষ্টমীর দিনে ১০৮টি সদ্য ফোটা পদ্মফুল ও ১০৮টি প্রদীপ জালিয়ে সন্ধি পূজা করা হয়। এছাড়া ছিল কবিতা আবৃত্তি, গান, নৃত্য, গীতিনাট্য, ঐতিহ্যবাহী ধামাইল, কাঠিনাচ, কমেডি শো ও নাটক। ছিল আরতির সঙ্গে ঐতিহ্যবাহী ধূনুচি নাচ। এসব পরিবেশনায় অংশ নেন দেবাংশু, কলকাতা থেকে আগত শুচিস্মিতা চক্রবর্তী, সৌরভ দাশ ও পার্থ চক্রবর্তী, ডলি দেব। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেছেন ভারতের শিল্পী সাবেরী ভট্টাচার্য, শিল্পী দীপ চাটার্জী ও সঞ্চিতা ভট্টাচার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০