১৩ ডিসেম্বর ২০২৩, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শুরু হচ্ছে ১ম বার্ষিক ইনডোর মিনি সকার টুর্নামেন্ট

ফুটবল প্রেমীদের জন্য সুখবর! যুক্তরাষ্ট্রের মিশিগানে পর্দা উঠছে ১ম বার্ষিক ইনডোর মিনি সকার টুর্নামেন্টের। বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন অব মিশিগান (বিএফএএম)-এ আয়োজিত টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। সংগঠনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আয়োজকদের দেয়া ফেসবুক পোস্ট থেকে জানা গছে, অ্যাথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত টুর্নামেন্টটির খেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক দলকে ২৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে আহবান করা হয়েছে । রেজিস্ট্রেশন ফি ৫০ ডলার উল্লেখ করে আয়োজকরা জানান, প্রতি দলের সদস্য থাকবে ৭ জন। মাঠে খেলবে ৫ জন। প্রয়োজনে ২ জন খেলোয়ার বদলে নেয়া যাবে।

মিশিগানে এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে আয়োজক শেখর দেব জয় বাংলা সংবাদকে বলেন, এবারই প্রথম ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন অব মিশিগান। টুর্নামেন্টে ১৬ থেকে ২০টি দল অংশ গ্রহণ করতে পারে বলে ধারণা করছেন এই আয়োজক।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলেও জানান শেখর দেব জয়। জয় বলেন, এই আসরটি ফুটবলপ্রেমী প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

টুর্নামেন্টে অংশগ্রহণ এবং রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে সিদ্দিক (313-377-7505), জামান (313-258-6288), মিজান (313-713-0372) ও সাব্বির (313-442-3914)-এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন অব মিশিগান।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০