শফিক রহমান
২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শুভেচ্ছা বিনিময় ও সংগীত আড্ডা অনুষ্ঠিত

৩৮তম ফোবানা সম্মেলন উপলক্ষে নিউইয়র্ক থেকে আগত নেতৃবৃন্দের সম্মানে মিশিগানে শুভেচ্ছা বিনিময় ও সংগীত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে দশটায় ওয়ারেন সিটির ২৯৩০০ জিরাল ডিন স্ট্রিটে একটি শুভেচ্ছা বিনিময় সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই আয়োজক সাংবাদিক মাহমুদুল হক লিটু সকল নেতৃবৃন্দকে মিশিগানে আগমন উপলক্ষে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

শুভেচ্ছা বিনিময় সভায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে আগত আবৃত্তিশিল্পী আনোয়ার লাভলু, সৈয়দ মুকুল হক, সৈয়দ শাকিল হক, লুসি হাসান, এমএ ওয়াদুদ, আলী হাসান, মোহাম্মদ আবদুল মজিদ দিলু ও তানিয়া আক্তার লিমা প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা অনুভূতি প্রকাশ করে বলেন, আপনাদের এই সুন্দর আয়োজনে আমরা সবাই বিমোহিত। এই মিলনমেলার মাধ্যমে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন, মায়া-মমতা ও ভালোবাসার সম্পর্ক আরো সুদৃঢ় হবে আমরা আশাবাদী। তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। আপনারা আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। নেতৃবৃন্দ নিউইয়র্ক বেড়াতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য শেষ করেন।

 

শুভেচ্ছা বিনিময় সভা উপলক্ষে জমজমাট সংগীত আড্ডার আয়োজন করা হয়। এ আড্ডা ও মিলনমেলায় রাতভর সংগীত পরিবেশন করেন শিক্ষানবীস শিল্পী দানিয়া, সৈয়দ মিয়া প্রমুখ। এছাড়া অনেকেই তাদের সাথে সুর মিলিয়ে আয়োজনকে প্রাণবন্ত ও মুখরিত করে তুলেন। সমাপনী বক্তব্যে সাংবাদিক মাহমুদুল হক লিটু অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত হয়েছে। এটা আমাদের সবার জন্য স্মৃতিময় হয়ে থাকবে। আমরা আশা করি, আমাদের এই হৃদ্যতার সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে। শেষে সবাইকে মুখরোচক খাবার দ্বারা আপ্যায়িত করা হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০