শফিক রহমান
১৮ নভেম্বর ২০২৪, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান-এর কার্যকরী কমিটি গঠন: বিপুল জনসমাগমে সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে ১৭ই নভেম্বর, ২০২৪ তারিখে মৌলভীবাজার এসোসিয়েশন অফ মিশিগান-এর কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে বসবাসরত মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা বিপুল জনসমাগমে পরিণত হয়। সভার সভাপতিত্ব করেন জনাব মাহমুদ চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন আলী ছব্দর খান বাবর।

 

সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা করেন হাফিজ মাহি। এরপর প্রয়াত মৌলভীবাজারবাসীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা মৌলভীবাজার এসোসিয়েশনের ভূমিকা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন সৈয়দ সিকন্দর আলী, নাজমুজ্জামান ইয়ামিন, মাইকেল মহসিন, মো: হাবিবুর রাহমান চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার আখতার চৌধুরী শিউলি, সৈয়দ আকবর আলী, ইকবাল চৌধুরী সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়াও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মোঃ আফতাব উদ্দিন, মাহমুদ চৌধুরী, ইকবাল চৌধুরী, সৈয়দ আইয়ুব আলী, আব্দুল খালিক চৌধুরী, বজলুর রহমান, আব্দুল মুক্তাদির, সৈয়দ আকবর আলী, আনোয়ার আখতার চৌধুরী শিউলি, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, আবিদুর রহমান, মাহবুবুর রহমান তরফদার, মতিউর রহমান, এবং সৈয়দ এনামুল হক।

 

কার্যকরী কমিটির মূল পদাধিকারীরা: সভাপতি- মোঃ নাজমুজ্জামান ইয়ামিন,সহ-সভাপতি- সৈয়দ সিকন্দর আলী, মোঃ রায়হান আহমেদ, শাহজাহান আহমেদ, জামিল মরতুজা,সাধারণ সম্পাদক: সৈয়দ আহমেদ আলী (পলাশ),১ম যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল হাদী,যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুম আহমেদ,সাংগঠনিক সম্পাদক: আলী ছব্দর খান (বাবর),সহ সাংগঠনিক সম্পাদক-তোফায়েল আহমেদ,কোষাধ্যক্ষ: খসরুল ইসলাম,প্রচার সম্পাদক- সাইফুল চৌধুরী (সাদি),দপ্তর সম্পাদক- দেলোয়ার হোসেন,সমাজকল্যাণ সম্পাদক- মাহমুদুর রহমান (মাসুম),ক্রীড়া সম্পাদক- শফিউল আজিম চৌধুরী নাইম,ধর্ম বিষয়ক সম্পাদক: দেওয়ান এহতেশাম হায়দার চৌধুরী (নাজিব) এবং সম্মানিত সদস্যবৃন্দ হলেন- মাইকেল মহসিন, সৈয়দ মোস্তাক আলী, সৈয়দ কাওছার আলী, সৈয়দ এম আলী (জিয়া), একরাম বকত, আনসার আহমদ, মাহবুবুর রহমান, খালিলুর রহমান, সৈয়দ আদিল, ছালেক আহমদ, শেখ মহিবুর রহমান রুমান, সাইফুল আহমেদ, দেওয়ান এম ফাহিম, আব্দুল মুকিত এবং মোহাম্মদ আলী রায়হান। সভায় মৌলভীবাজারের মানুষের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। নতুন কার্যকরী কমিটি মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০