মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে ১৭ই নভেম্বর, ২০২৪ তারিখে মৌলভীবাজার এসোসিয়েশন অফ মিশিগান-এর কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে বসবাসরত মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা বিপুল জনসমাগমে পরিণত হয়। সভার সভাপতিত্ব করেন জনাব মাহমুদ চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন আলী ছব্দর খান বাবর।
সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, যা করেন হাফিজ মাহি। এরপর প্রয়াত মৌলভীবাজারবাসীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা মৌলভীবাজার এসোসিয়েশনের ভূমিকা ও কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন সৈয়দ সিকন্দর আলী, নাজমুজ্জামান ইয়ামিন, মাইকেল মহসিন, মো: হাবিবুর রাহমান চৌধুরী, অ্যাডভোকেট আনোয়ার আখতার চৌধুরী শিউলি, সৈয়দ আকবর আলী, ইকবাল চৌধুরী সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়াও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মোঃ আফতাব উদ্দিন, মাহমুদ চৌধুরী, ইকবাল চৌধুরী, সৈয়দ আইয়ুব আলী, আব্দুল খালিক চৌধুরী, বজলুর রহমান, আব্দুল মুক্তাদির, সৈয়দ আকবর আলী, আনোয়ার আখতার চৌধুরী শিউলি, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, আবিদুর রহমান, মাহবুবুর রহমান তরফদার, মতিউর রহমান, এবং সৈয়দ এনামুল হক।

কার্যকরী কমিটির মূল পদাধিকারীরা: সভাপতি- মোঃ নাজমুজ্জামান ইয়ামিন,সহ-সভাপতি- সৈয়দ সিকন্দর আলী, মোঃ রায়হান আহমেদ, শাহজাহান আহমেদ, জামিল মরতুজা,সাধারণ সম্পাদক: সৈয়দ আহমেদ আলী (পলাশ),১ম যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল হাদী,যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুম আহমেদ,সাংগঠনিক সম্পাদক: আলী ছব্দর খান (বাবর),সহ সাংগঠনিক সম্পাদক-তোফায়েল আহমেদ,কোষাধ্যক্ষ: খসরুল ইসলাম,প্রচার সম্পাদক- সাইফুল চৌধুরী (সাদি),দপ্তর সম্পাদক- দেলোয়ার হোসেন,সমাজকল্যাণ সম্পাদক- মাহমুদুর রহমান (মাসুম),ক্রীড়া সম্পাদক- শফিউল আজিম চৌধুরী নাইম,ধর্ম বিষয়ক সম্পাদক: দেওয়ান এহতেশাম হায়দার চৌধুরী (নাজিব) এবং সম্মানিত সদস্যবৃন্দ হলেন- মাইকেল মহসিন, সৈয়দ মোস্তাক আলী, সৈয়দ কাওছার আলী, সৈয়দ এম আলী (জিয়া), একরাম বকত, আনসার আহমদ, মাহবুবুর রহমান, খালিলুর রহমান, সৈয়দ আদিল, ছালেক আহমদ, শেখ মহিবুর রহমান রুমান, সাইফুল আহমেদ, দেওয়ান এম ফাহিম, আব্দুল মুকিত এবং মোহাম্মদ আলী রায়হান। সভায় মৌলভীবাজারের মানুষের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। নতুন কার্যকরী কমিটি মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য করুন