বাংলা সংবাদ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

মিশিগানের হ্যামট্রামেক ও ডিট্রইট শহরের সংযোগস্থল ম্যাকনিকলস ট্টাফিক পয়েন্টে বৃহস্পতিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন মাহিদুল ইসলাম সুজন নামের এক অ্যামেরিকান-বাংলাদেশি তরুণ।

 

তার বাবা নূর মিয়াকে গুরুতর আহত অবস্থায় ডিট্রইট সিটির ডিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিশিগানের হ্যামট্রামেক পুলিশ জানায় একটি সাদা গাড়িতে থাকা যাত্রীদের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে।পুলিশের ধাওয়া খেয়ে সাদা গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা মাহিদুল ইসলাম সুজন ও তার বাবাকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয়।এতে সুজনদের গাড়ি দুমড়ে-মুচড়ে যায় ও পাশে থাকা আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে মারা যান ৩৫ বছর বয়সী সুজন।সুজনের বাবাসহ বেশ কয়েকজন আহত হন।নিহত সুজনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে। সুজন ৪ বছর আগে বিয়ে করে অ্যামেরিকা আসেন।

 

সুজন তার বৃদ্ধ বাবা নুর মিয়াকে এক মাস আগে ভিজিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন বলে তার স্বজনরা জানিয়েছেন।অ্যামেরিকা আসার আগে সুজন পুর্বালী ব্যাংকে চাকরি করতেন। সুজনের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।নিহত সুজনের শ্বশুর আবদুল মতিন জানিয়েছেন, সুজনের মরদেহ ময়না তদন্তের জন্য ডিট্রইট সিটির ডিএমসি হাসপাতাল রাখা হয়েছে। শুক্রবার ফরেনসিক রিপোর্ট আসার পর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১১

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১২

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৩

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৪

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৫

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৬

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৮

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৯

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

২০