২৯ জুলাই ২০২৪, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিয়ানীবাজার শ্রীধরা-নবাংয়ের বনভোজন অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার (২১ শে জুলাই) যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের শেলবি টাউনশিপে জমজমাট বার্ষিক পারিবারিক পুনর্মিলন ও বনভোজন অনুষ্ঠিত হয়। মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত শ্রীধর-নবাং এর মানুষ উনাদের পরিবার পরিজন নিয়ে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা-নবাং গ্রামের প্রবাসীদের এই আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন পিপলু।

 

 

শেলবি টাউনশিপ সিটির ”স্টনি ক্রিক মেট্রোপার্ক” এ বার্ষিক এই পারিবারিক পুনর্মিলন হয়। দুপুর থেকেই পরিবার-পরিজন নিয়ে সকলে আসতে শুরু করেন। দিনব্যাপী আয়োজিত এই বনোভোজনে ছিল শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন। পাশাপাশি মহিলা ও পুরুষদের জন্যও ছিলো আকর্ষণীয় সব ইভেন্ট। এই বছর আয়োজকরা মিশিগানে বসবাসরত শ্রীধরা-নবাং এর সাত জন প্রবীন মুরব্বিদেরকে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন।

 

 

শেষ বিকেলে জহুর উদ্দিনের সভাপতিত্বে এবং রহিম উদ্দিনের পরিচালনায় শুরু হয় পুরস্কার বিতরণী ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয় জনাব জহুর উদ্দিন, জনাব আব্দুল কুদ্দুছ, জনাব হামিদুর রেজা, জনাব মোঃ ইসলাম উদ্দিন, জনাব মোঃ নিজাম উদ্দীন, জনাব মোঃ জালাল উদ্দিন, জনাব মোঃ মুহিবুর রহমান। উনাদের হাতে ক্রেস্ট সম্মাননা উপহার তুলে দেন ফয়েজ ইকবাল স্বপন, আমির উদ্দিন, ফজলু হক, জালাল উদ্দিন স্বপন, সুলেমান আহমদ, মজির উদ্দিন, শামিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, রুয়েল আহমদ, খোকন, আলি,ছিদ্দিক, বুলবুল, সালাউদ্দিন, রাসেল,সিহাব,আবিদ, মারজান, এবং জাফর প্রমুখ।

 

 

 

আয়োজকদের পক্ষ থেকে জয়নাল আবেদীন পিপলু জানান, পুরো আয়োজনকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা পেয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অনেক দূর-দূরান্ত থেকে যারা এই আয়োজনে অংশ নিয়েছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।

আয়োজন টা এতটাই মনোমুগ্ধকর হয়ে উঠেছিলো যে আগামীতে এর ধারাবাহিকতা ধরে রাখার অঙ্গিকার করেন আয়োজকরা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১০

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১১

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১২

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৩

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৪

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৫

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৬

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৭

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৮

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৯

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

২০