২৯ অক্টোবর ২০২৩, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বাংলাদেশি কমিউনিটিকে মাতিয়ে গেলেন বিপ্লব-তাহসান-মুজা

নাচে গানে মিশিগান মাতিয়ে গেলেন তিন প্রজন্মের জনপ্রিয় শিল্পী বিপ্লব-তাহসান-মুজা। সংগীত পিপাসুদের তৃষ্ণা মেটাতে আরো ছিলেন একঝাঁক তারকা শিল্পী।

শুক্রবাব (২৭ অক্টোবর) সন্ধ্যায় ওয়ারেন কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশি মিউজিক ফেস্ট-এ উপস্থিত দর্শক সমাগম অনুষ্ঠানস্থলকে মিনি বাংলাদেশে রূপ দেয়।

মিশিগান বাংলাদেশি কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই মিউজিক ফেস্ট-এ দেখা মিলে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়ার। তার প্রাণবন্ত উপস্থাপনায় একই মঞ্চে উঠে আসেন তিন প্রজন্মের তিন শিল্পী বিপ্লব-তাহসান-মুজা। নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাতিয়ে রাখেন ওয়ারেন কমিউনিটি সেন্টার।

ব্যান্ড গানের চমক প্রমিথিউসের বিপ্লব পরিবেশন করেন আশি-৯০ দশকের জনপ্রিয় কিছু গান। যা দর্শকস্রোতাকে মনে করিয়ে দিয়েছিলো সেই সময়ের প্রেম-ভালোবাসা-বিরহের কথা। মোহিত করে রেখেছিলো বেশ কিছুটা সময়।

পাশ্চাত্য ঘরানার বাংলা গানে যে মিউজিশিয়ান সুরের ছবি আকেন সেই মুজাকে পেয়ে দর্শকের মাঝে উৎসবের জোয়ার উঠে। প্রতিটি গানের সাথে নিজেরাই মুজাকে ধারণ করেন অনন্য ভালোবাসায়।

ভিন্ন ধাচের আধুনিক বাংলা গানের আইকন আর অনুষ্ঠানের মূল আকর্ষণ তাহসান দর্শকদের হৃদপিন্ডের কম্পন বাড়িয়ে দেন বহুগুন। আলো-আলো গান দিয়ে যে আলো ছড়িয়ে ছিলেন জগতসংসারে তা আরেকবার ছড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মিশিগানে।

বিয়ার ইভেন্ট-এর ব্যবস্থাপনায় ও এস এন এস হোম লোনের কো ফাউন্ডার নাসির সবুজের গ্রান্ড স্পন্সরে মিউজিক ফেস্ট-এ আগত প্রবাসী দর্শকরা উচ্ছ্বাস আর আনন্দ উপভোগ করেন পুরো সময়টা।

অনুষ্ঠানের শুরুতে শারমিন তানিমের উপস্থাপনায় মঞ্চে গান করেন তানভী আরমান ও গা এন্টারটেইনমেন্টের ইক্কি হিমেল। তাছাড়া মিশিগানের জনপ্রিয় ব্যান্ড টেন এন্ড হাফ মাইলের একের পর এক পরিবেশনা হৃদয় ছুয়ে যায় প্রবাসী বাংলাদেশিদের ।

৫০ হাজার ডলার বাজেটের অনুষ্ঠানটিতে প্রবেশ ফি ধরা হয়েছে ৫০ ডলার (সাধারণ) এবং ১০০ ডলার (ভিআইপি)। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলায় আয়োজকদের পক্ষ থেকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মঈনউদ্দিন, ফয়জুর, রসি মীর, রুম্মান আহমেদ স্বাগত, শারমিন তানিম, লুবনা রহমান, মুন্নি রহমান, কার্নিজ ফারিহা প্রমুখ ।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১০

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১১

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১২

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৩

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৪

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৬

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৭

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৮

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৯

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

২০