
মিশিগানে সম্প্রতি নিহত র্যাপারদের মৃত্যুর কারণ প্রকাশ করেছে মিশিগান স্টেট পুলিশ।
পুলিশ জানিয়েছে র্যাপারদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এদিকে মৃত্যুর কারণ প্রকাশের মাধ্যমে র্যাপারদের নিহত হওয়ার রহস্য উদঘাটন হলো।
খবর ডেট্রয়েট ফ্রি প্রেসের।
মিশিগান স্টেট পুলিশ আরো জানায়, ২৭ বছর বয়সী আরমানি কেলি, ৩১ বছর বয়সী মন্টোয়া গিভেন্স এবং ৩১ বছর বয়সী দান্তে উইকার র্যাপাররা গত ২১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন৷
৩ ফেব্রুয়ারি মিশিগানের একটি পরিত্যক্ত হাইল্যান্ড পার্ক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
‘মার্লে হুপ’ নামে পরিচিত কেলি এবং ‘বি১২’ নামে পরিচিত উইকার পূর্ব ডেট্রয়েট ক্লাব লাউঞ্জ এ ৩১ জানুয়ারি অনুষ্ঠানের জন্য হিপ-হপ সেট করছিলেন। তবে ক্লাবের ডিজে সরঞ্জামের সাথে প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের পারফরম্যান্স বাতিল করা হয়েছিল।
তাদের কেউ বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ করা শুরু করে।
নিখোঁজের সন্ধ্যায় তাদের সেলফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায়। তবে ডেট্রয়েট পুলিশ একটি পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বেসমেন্টে তাদের মৃতদেহ শনাক্ত করে।
‘এটা কোনো বিশৃঙ্খল ঘটনা ছিল না। অধিকতর গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে। প্রত্যেক র্যাপার একাধিক গুলিবিদ্ধ হয়েছেন,’ মিশিগান স্টেট পুলিশ লেফটেন্যান্ট মাইক শ বলেন।
এদিকে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা মামলাটিকে উদ্বেগজনক, বিরল, রহস্যজনক এবং জটিল বলে চিহ্নিত করেন।
আরও পড়ুনঃ মিশিগান র্যাপারদের মৃতদেহ শনাক্তের পরও রহস্য রয়ে গেছে
মন্তব্য করুন