শফিক রহমান
২২ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদন মোহন কলেজের সাবেক উপাধ্যক্ষকে মিশিগানে সংবর্ধনা প্রদান

সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘মদন মোহন কলেজ, সিলেট’-এর সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামের মিশিগান আগমন উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগান, ইউএস-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় তারা সংবর্ধিত অতিথির সাথে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম বলেন, প্রবাসে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। আজকের এই আয়োজন সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আপনারা আমাকে যে সম্মান ও মর্যাদা দেখিয়েছেন, তাতে আমি আপ্লুত হয়েছি। সত্যিই এটা একজন শিক্ষকের জন্য খুবই আনন্দের। আমি আশা করছি, এই এসোসিয়েশন কমিউনিটির কল্যাণে নিরন্তরভাবে কাজ করবে এবং তাদের পারস্পরিক ভাতৃত্ব, আন্তরিকতা, ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতার একটি পরিবেশ সৃষ্টি করবে। আমাকে সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এ এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

 

সংবর্ধনা অনুষ্ঠানে এসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লুতফুল বারী নিওন, ওলিউর রহমান,  আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান , এড সালেহ আহমদ, নজরুল ইসলাম , মোহাম্মদ আফতাব , আবুল কালাম আজাদ, ডেইজি বেগম, নুসরাত আরা ডলি, রুনা কোরেশি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, খালেদ আহমদ, ফয়সল আহমদ, লোকমান উদ্দীন, জুয়েল চৌধুরী, সাব্বির খান, জুমু বেগম, জিসান প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি মদন মোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামকে এসোসিয়েশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সভাপতির বক্তব্যে সৈয়দ মঈন দিপু বলেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করে তুলেছে। এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি আশা করছি, আগামীতেও এসোসিয়েশনের সকল কার্যক্রমে আপনাদেরকে পাশে পাবো। আমি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিকসহ সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় তিনি সংবর্ধিত অতিথির প্রতি উষ্ণ অভিনন্দন বার্তা জ্ঞাপন করেন এবং শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সাবেক ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলামের সাবেক ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০