বাংলা সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মটর সিটি ক্যারাম টুর্নামেন্ট ২০২৪- সম্পন্ন

মটর সিটি ক্যারাম এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো মিশিগানের হ্যামট্রামিকের নিউ মদিনা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী মটর সিটি ক্যারাম টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়েছে।

 

গত ১২ ও ১৩ অক্টোবর আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২৭টি দল অংশগ্রহণ করেন। বিগ বাজেটের এই টুর্নামেন্টে আমেরিকার নিউইয়র্ক, বাফেলো এবং নিউজার্সিসহ বিভিন্ন স্টেট থেকে ক্যারামপ্রেমীরা অংশগ্রহণ করেন।

জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মিশিগানের কামরুল হাসান ও শওকত জুটি। রানার আপ হয়েছেন নিউইয়র্কের কামরুল ও রাসেল জুটি, তৃতীয় স্থান অধিকার করেন নিউজার্সির হাফিজ ও জনি জুটি, চতুর্থ স্থান অধিকার করেন মিশিগানের নুমানুল ইসলাম ও জুনায়েদ জুটি। এ টুর্নামেন্টে প্রথম পুরস্কার ৫০০৫ ডলার, দ্বিতীয় পুরস্কার ৩০০৩ ডলার, তৃতীয় পুরস্কার ২০০২ ডলার এবং চতুর্থ পুরস্কার ১০০১ ডলার প্রদান করা ছাড়াও প্রত্যেক বিজয়ী টিমকে দুটি ট্রফি উপহার দেওয়া হয়। এ টুর্নামেন্টে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছেন রিয়েল এস্টেট এজেন্ট মাহবুবুল আলম আলমগীর, বিডি ফার্মেসির স্বত্বাধিকারী ফাহাদ আজিজ, রিয়েল এস্টেট এজেন্ট ফাহাদ আহমদ, লাউতা মোল্লাপুর ইউনিয়ন ঐক্য পরিষদ সদস্য ও বেস্ট রেইট মর্টগেজের ফাদি শাংকারি, জাকির হোসেন, কাউন্সিলম্যান আবু মুসা ও রায়হান আহমদ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১০

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১২

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৪

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৫

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৬

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৭

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৮

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৯

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০