বাংলা সংবাদ ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভ্যালর অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ারেনের ছয় অফিসার

মিশিগানের ওয়ারেন শহরের ছয়জন পুলিশ অফিসার তাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘ভ্যালর অ্যাওয়ার্ড’ অর্জন করেন। ডেট্রয়েট হানড্রেড ক্লাবের উদ্যোগে সম্প্রতি ড্রেটয়েট অ্যাথলেটিক ক্লাবে বার্ষিক ভোজসভায় এ পুরস্কার প্রদান করে। এ সভায় মোট ৩৩জনকে পুরস্কার দেওয়া হয়। এরমধ্যে পুরস্কারপ্রাপ্ত পুলিশ অফিসাররা হলেনÑব্রেন্ডেন ফ্রেজার, জেমস বার্ক, এলমন্ডো স্মিথ, আর্থার রুসিনস্কি, ইভান ডিঙ্কেল, সার্জেন্ট চাদ ওলোভিক।

 

ফ্রেজার ২০২৩ সালের ২৯ আগস্ট একটি শিশুর জীবন বাঁচাতে সাহায্য করেছিলেন। বার্ক এবং স্মিথ চলতি বছর ১৮ জুন একজন আহত ও মৃতপ্রায় ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিতে সহায়তা করেছিলেন। রুসিনস্কি, ডিঙ্কেল এবং ওলোভিক একটি একটি ঘরোয়া সহিংসতা বন্ধে পদক্ষেপ নিয়েছিলেন। উপরোক্ত ছয়জন অফিসার তাদের জীবনের মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করেছিলেন। তারা দায়িত্বশীলতা, বীরত্ব প্রদর্শন, নিষ্ঠা এবং সেবার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছেন। এই জন্য তাদেরকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় ডেট্রয়েট হানড্রেড ক্লাব। উল্লেখ্য, ১৯৫০-এর দশকে অটো ডিলার এবং মানবহিতৈষী উইলিয়াম প্যাকার-এর উদ্যোগে হানড্রেড ক্লাবটি শুরু হয়। এটি মূলত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতিষ্ঠা হয়। ছয়জন অফিসার পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১০

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১১

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১২

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৩

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৪

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৫

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৬

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৭

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৮

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

২০