বাংলা সংবাদ ডেস্ক
২৩ জুন ২০২৫, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিওএ কমিটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যই নিষ্ক্রিয় বা পলাতক। তাই সংস্থাটির কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। নিষ্ক্রিয় পদগুলোতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মনোনীত প্রতিনিধি হালনাগাদ করাটা সময়ের দাবি। সংশ্লিষ্ট ফেডারেশনে এ-সংক্রান্ত নির্দেশনাও পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কিন্তু বর্তমানে দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে।

 

আপৎকালীন সময়ের জন্য গঠিত এসব কমিটির প্রতিনিধি বিওএতে যুক্ত করার অর্থ হচ্ছে তাদের আসন্ন নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করা। অনির্বাচিত কমিটির সদস্যদের মাধ্যমে বিওএর মতো একটি সংস্থার কমিটি নির্বাচনের বিষয়ও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে থাকছে না। ৫ আগস্ট রাষ্ট্র ক্ষমতায় পালাবদলের পর অনেক ক্রীড়া সংগঠক আত্মগোপনে চলে গেছেন। বিওএ নির্বাহী কমিটির সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও মাহবুব আরা বেগম গিনি, উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু ও নজিব আহমেদ, নির্বাহী সদস্য আব্দুর রকিব মন্টু, আমির হোসেন বাহার, মহিউদ্দিন আহমেদ মহি, আসাদুজ্জামান কোহিনুর, জাকি আহমেদ রিপন, এম বি সাইফ, হাবিবুর রহমান, এস এম মোর্তজা রশিদী দারা ও মোশারফ হোসেন মোল্লা কার্যক্রমে নিয়মিত নন।

 

উল্লিখিতদের অধিকাংশই অলিম্পিকভুক্ত এবং নন-অলিম্পিক ক্রীড়া ফেডারেশন কোটায় নির্বাচিত। ৫ আগস্টের পর অলিম্পিক এবং নন-অলিম্পিক মিলিয়ে ২৬ ক্রীড়া ফেডারেশনের ২৫টির কমিটিতে পরিবর্তন এসেছে। যে কমিটি দিয়ে নির্বাচিত হলেন, আপনি বর্তমানে সে কমিটিতে নেই। এ অবস্থায় বিওএর পদে থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য, হচ্ছেও। প্রশ্নটা প্রকট হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে সদস্য পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে। বর্তমান কমিটিতে এনএসসির প্রতিনিধি পদে বর্তমান সচিব মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীরকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে অন্য সদস্যর বেলায় কেন এটা করা হবে না!

 

গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৮-এ সদস্য পদ বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, সদস্য যে ফেডারেশনের অন্তর্ভুক্ত, সে ফেডারেশন বিলুপ্ত হওয়া। কিন্তু ফেডারেশন না কমিটি, কোনটি বিলুপ্ত হবে—তার ব্যাখ্যা নেই। গঠনতন্ত্রে বলা আছে, মৃত্যু বা পদত্যাগ করলে সদস্যপদ শূন্য হবে। ‘পদত্যাগ’ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এ কারণে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ ছাড়ার পরও মো. আব্দুর রকিব মন্টুকে বিওএর সদস্য দেখানো হচ্ছে। অনুমোদিত সংস্থা বিওএর মহাসচিব বরাবর লিখিত দিয়ে মনোনীত প্রতিনিধিত্ব প্রত্যাহার করলেও সদস্য পদ বাতিল হতে পারে। এ জায়গায় বর্তমান ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি তাদের প্রতিনিধি পরিবর্তন করতে পারে।

 

অলিম্পিক আন্দোলনের মৌলিক নীতিমালার দলিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) চার্টার। আইওসির সদস্য সংস্থা পরিচালিত হওয়ার কথা চার্টার অনুযায়ী। যাতে কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্টভাবে সবকিছু বলা থাকবে। কিন্তু বিওএর ক্ষেত্রে তেমনটা দেখা যাচ্ছে না। বর্তমান গঠনতন্ত্রে নানা ইস্যুতে অস্পষ্টতা বিদ্যমান! বিগত দিনে এ নিয়ে প্রশ্ন না ওঠায় এভাবেই চলে এসেছে কার্যক্রম! বিওএ গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৭ সাধারণ পরিষদের ১-এ ক্রীড়াঙ্গনে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অলিম্পিক এবং নন-অলিম্পিক ফেডারেশন কোটায় পরিবর্তিত বিভিন্ন ফেডারেশন থেকে প্রতিনিধি পরিবর্তনের দাবি যৌক্তিক। যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বর্তমান ফেডারেশনগুলো অ্যাডহক কমিটি দিয়ে চলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

১০

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১১

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১২

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৪

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৫

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৭

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৯

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

২০