বাংলা সংবাদ ডেস্ক
১১ জুলাই ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে বললেন শহিদ আফ্রিদি

অধিনায়কত্বের পরীক্ষায় পাস করেছেন শান মাসুদ। টেস্টের অধিনায়ক হিসেবে তার ওপরেই আস্থা রেখেছে পাকিস্তান। আজ দীর্ঘ সংস্করণের কোচ জেসন গিলেস্পি ও নির্বাচকদের সঙ্গে আলোচনা করে মাসুদের অধিনায়ক থাকার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

মাসুদ তার পরীক্ষায় পাস করলে বাবর আজমের ভাগ্য ঝুলে রয়েছে সুতায়।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই সমালোচনা শুনতে হচ্ছে তাকে। দলের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে তার সামনে থেকে নেতৃত্ব না দিতে পারার ব্যর্থতাও। তাই পাকিস্তানের অনেকেই তাকে আর অধিনায়ক হিসেবে দেখত চান না।
সেই তালিকায় এবার ‍যুক্ত হয়েছে শহিদ আফ্রিদির নাম।

 

পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার চান বাবর যেন আর নেতৃত্বে না থাকে। মাঝে কিছু সময়ের জন্য বাদ পড়লেও দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেও নিজেকে প্রমাণ করতে না পারায় আর তাকে এই পদে দেখতে চাচ্ছেন না আফ্রিদি।

 

বাবরকে সরিয়ে দেওয়ার কথা বলে আফ্রিদি বলেছেন, ‘কোনো অধিনায়কই দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। আমি পাকিস্তানের অধিনায়ক ছিলাম, ইউনিস খান এবং মিসবাহ-উল-হকও ছিল।

 

কেউই খুব বেশি দিন নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরেই আমাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।’
নতুন কাউকে দায়িত্ব দিয়ে তাকে সমর্থন দেওয়া উচিত বলেও মনে করেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘বাবর আজম অনেক সুযোগ পেয়েছে। দুই-তিনটি বিশ্বকাপ এবং এশিয়া কাপ।

 

আমার মতে, যাকে দায়িত্ব দেওয়া হোক না কেন তাকে পুরোপুরিভাবে সমর্থন দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০