১৭ জুলাই ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাকে ‘ক’শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেন।

এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত যৌথ সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ ঘোষণা দেন। বড়লেখা উপজেলার ৪৩৫টি পরিবারকে গৃহ নির্মাণের কথা জানিয়ে বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার ঘোষণা করা হয় ।

বড়লেখা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার জন্য স্থানীয় জনগণের পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান পরিবেশ মন্ত্রী ।

তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে জাতির পিতার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী। বড়লেখার মতো একটি সীমান্তবর্তী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা একটা যুগান্তকারী ঘটনা।

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান সরকার। সরকারের উপহার প্রাপ্ত গৃহে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০