তাহমীদ ইশাদ রিপন, সিলেট ব্যুরো
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১ ঘটিকায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজার-১ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, ইউএনও গালিব চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

এরপর পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা প্রেসক্লাব, কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন।

 

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি) নাঈমা নাদিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. ফেরদৌস আক্তার, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার, কৃতী শিক্ষার্থী আজিজা কামাল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৫ বিলিয়ন ডলার ফেরত চেয়ে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সরব সংশ্লিষ্টরা

ইমিগ্রান্টদের তথ্য আইসের সঙ্গে শেয়ার করে চাপে আইআরএস

মিশিগানে ইউনাইটেড ওয়েলফেয়ারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসে একুশের আবেগ, মিশিগানে বর্ণাঢ্য আয়োজনে মাতৃভাষা দিবস

ঋণ নীতির কড়াকড়িতে ক্ষতিগ্রস্ত হবেন অনেক গ্রিন কার্ডধারী উদ্যোক্তা

আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি, আগের শুল্ক প্রত্যাহার করছে আমেরিকা

রামাদান উপলক্ষে বড়লেখা মানবসেবা সংস্থার ফুড প্যাক বিতরণ 

জমকালো আয়োজনে ‘বিএমসিএফ’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শুল্ক ক্ষমতা নিয়ে সংঘাত: ট্রাম্পকে থামাল সুপ্রিম কোর্ট

বড়লেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১০

অনলাইন স্ক্যাম দমনে কঠোর পদক্ষেপে জাতিসংঘের আহ্বান

১১

বিশ্বকাপের টিকিটে ভিড়, বাংলাদেশের জনসংখ্যার তিনগুণ আবেদন জমা

১২

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ, কনটেন্ট মার্কেটপ্লেস আনছে অ্যামাজন

১৩

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ২৮ ক্রিকেটারের বেতন বিস্তারিত

১৪

টি–টুয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে কোন দল কার বিপক্ষে খেলবে, কখন খেলবে

১৫

রমজানের করণীয় ও বর্জনীয়: তাকওয়া অর্জনের মহিমান্বিত মাস

১৬

কেন রমজান অনন্য? ৩০ বৈশিষ্ট্যে পবিত্র মাসের তাৎপর্য

১৭

ভিসা কোনো অধিকার নয়, আন্তর্জাতিকদের উদ্দেশ্যে রুবিওর বার্তা

১৮

সিএসআই-সাপ্তাহিক সুরমা’র নির্বাচন-পূর্ব জনমত জরিপ প্রশংসিত হচ্ছে

১৯

তারেক রহমানের শপথ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন

২০