৫ নভেম্বর ২০২৩, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে হ্যামট্রামিকের সড়কে জনতার ঢল

Free Free Palestine, Cease Fire Now এই শ্লোগানে হ্যামট্রামিকের আকাশ প্রকম্পিত করে ফিলিস্তিনের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের শান্তিকামী কয়েক হাজার মানুষ।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টায় পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ ও র‍্যালীতে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যুদ্ধবিরতীর পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন। র‍্যালীটি হ্যামট্রামিকের ভেটারেন পার্ক থেকে শুরু হয়ে জোসেফ ক্যাম্প প্রদক্ষিণ করে কার্পেন্টার বাংলাদেশ এভিনিউ হয়ে হ্যামট্রামিক সিটি হলের সামনে এসে সমাপ্ত হয়।

প্রধান আয়োজক হ্যামট্রামিকের বর্তমান কাউন্সিল ম্যান খলিল রিফাই’র নেতৃত্বে র‍্যালী ও শান্তি সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সাহায্যের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

র‍্যালী ও সমাবেশের অন্যতম আয়োজক মসজিদ আল ইনসান হলব্রুক এর ইমাম মুহাম্মাদ ফখরুল ইসলাম বাংলা সংবাদকে জানান, আমেরিকান সাদা-কালো, ইয়ামেনি, ম্যাক্সিকান, বাঙালীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন কমিউনিটি প্রায় ১০ হাজার মানুষ র‍্যালীতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রাদার তুরানির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটি মেয়র ডা: আমির গালিব।

বক্তারা শান্তিপূর্ণ পিজ র‍্যালী ও সমাবেশটি ইসরাইলিদের বিরুদ্ধে নয়, ইসরাইল সরকারের বিরুদ্ধে বলে উল্লেখ করেন। তারা ইসরাইল সরকারকে সব ধরণের সহযোগিতা করা থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিও আহবান জানান।

ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বাড়ছে মুসলিম হেইট ক্রাইম । সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ প্রশাসন ও মুসলিম নেতারা। এছাড়া সিজ ফায়ারের দাবীতে উত্তাল যুক্তরাষ্ট্র । বিভিন্ন শহরে বাড়ছে বিক্ষোভ, যুক্ত হচ্ছে তরুণ ও নন​-মুসলিম ।

সমাবেশ ও র‍্যালীতে মেয়র প্রটেম মুহাম্মাদ হাসসান, কাউন্সিল ম্যান নাঈম চৌধুরী, কাউন্সিলম্যান মুহিত মাহ্ মুদ, এপিআই ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম, ওয়ারেন সিটির প্ল্যাানিং কমিশনার দেলোয়ার আনসার, মন্সুর আল জাহিম, ওয়াই প্যাক প্রেসিডেন্ট ব্রাদার লোকমান, ইয়ামিনিদের কমিউনিটি লিডার সালেহ আল জাহিন, কমিউনিটি এক্টিভিস্ট মো. আদনান, ইমাম আব্দুল লতিফ আজম, ইমাম আবুল কাসেম, ইমাম শেখ ইয়াসির, ডা: সিরাজুল হক, আব্দুল বাছিত, সালমান সালেহ, আনোয়ার বালাউই, গিয়াস তালুকদারসহ কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সত্য ও ন্যায়ের পক্ষে এই আয়োজনকে সফল করতে যেসকল যুবক-যুবারা নিরলস পরিশ্রম করেছেন তাদের জন্য শুভকামনাসহ অংশগ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞানচর্চায় উৎসাহ দিতে এমসি কলেজে জুলোজি ক্লাবের কুইজ

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল সুপ্রিম কোর্ট

মিশিগানে বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান সংবর্ধিত

মিশিগানে দুর্গা টেম্পল ডেট্রয়েটের উদ্যোগে বর্ণাঢ্য কমিউনিটি বনভোজন অনুষ্ঠিত

৮ আগস্ট  ‘’বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর ফ্যামিলি ডিনার- ২০২৬‘’ অনুষ্ঠিত হবে

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক’র উদ্যোগে শিক্ষাণুরাগী শামসুজ্জামান শাহজাহানকে সংবর্ধনা

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

১০

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

১১

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

১২

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

১৩

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

১৪

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

১৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১৬

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১৭

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১৮

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৯

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

২০