ভালোবাসার মানুষকে কাছ পেতে প্রেমের টানে জার্মানি থেকে সিলেটের বিশ্বনাথে ছুটে এসেছে মারিয়া ।ঐ তরুণী জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন।
গত ২৩ ডিসেম্বর বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে প্রেমিক আব্রাহাম নাঈমের কাছে আসেন মারিয়া। আব্রাহাম আহমদ নাঈম পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।
শুক্রবার শ্রীধরপুর গ্রামের আব্রাহাম আহমদ নাঈমের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের আয়োজন করা হয়।
এদিকে জার্মানি তরুণী মারিয়াকে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে নাঈমের বাড়িতে।
জানাযায় বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে পরিচয় হয় নাঈমের। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর উভয় পরিবার বিয়ের সিদ্ধান্ত নেন। নাঈমকে প্রথমে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন মারিয়া। তাতে রাজি না হওয়ায় গত ২৩ ডিসেম্বর প্রেমিক নাঈমের কাছে ছুটে আসেন মারিয়া। এর পর মুসলিম ধর্মমতে দুজনের বিয়ে হয়।
মন্তব্য করুন