৫ ডিসেম্বর ২০২২, ৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যান্সি পেলোসি’র পদত্যাগ

ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

এর মধ্য দিয়ে হাউসের প্রায় দুই দশকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট।

বিবিসির খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার পরিপ্রেক্ষিতে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যান্সি।

তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তাঁর ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘আমি কখনোই ভাবিনি সাধারণ গৃহিণী থেকে হাউস স্পিকার হয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাট নেতৃত্বের জন্য পুনর্নির্বাচিত হতে চাই না। নতুন প্রজন্মের জন্য ডেমোক্রেটিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’

ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার।

প্রায় দুই দশক ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি। পদত্যাগ করলেও আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি, যখন একটি নতুন কংগ্রেস দায়িত্ব নেবে।

এদিকে রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন। আগামী জানুয়ারিতে তিনি ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুনঃ: যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ে সিনেটে বিল পাস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০