২৬ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ আনচেলত্তি

‘জাতীয় দলে খেলার জন্য আমি প্রস্তুত। বাকিটা কোচিং স্টাফের ব্যাপার।’-  চলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিন শেষে তাদের হতাশই হতে হয়।

 

 

নেইমারকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্রাম দিতে রিয়াল মাদ্রিদে খেলা কোনো ফুটবলারকে ডাকেননি তিনি। তবে কেউ কেউ রদ্রিগোকে দেখতে চেয়েছিলেন দলে। নতুন মৌসুমে রিয়ালে এখন পর্যন্ত খুব বেশি সময় খেলার সুযোগ পাননি রদ্রিগো।

 

 

দুজনকে দলে না ডাকার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলিনি। তারা ভালোভাবেই জানে জাতীয় দল মানে কী। অবশ্যই তাদের আরও ম্যাচ খেলতে হবে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। এর ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। যদি তারা ব্যাখ্যা চায়, আমাকে কল দিতে পারে। রদ্রিগোর কাছে আমার নম্বর আছে। নেইমারের কাছে আছে কি না, জানি না। তবে আমার মনে হয় আছে।’

 

 

সান্তোসের হয়ে অনুশীলনের সময়ে ঊরুতে চোট পান নেইমার। শারীরিক ফিটনেসের দিক থেকে তাঁকে স্বরূপে ফিরতে আরও সময় দিতে চান আনচেলত্তি, ‘সবাই জানে নেইমার কেমন। তাকে মূল্যায়নের কোনো প্রয়োজন নেই। বিশ্বকাপে জাতীয় দলকে ভালো খেলতে সহায়তা করতে শারীরিকভাবে তার আরও ভালো অবস্থায় থাকা প্রয়োজন।’

 

 

ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর জাতীয় দলে ডাক পান একবারই, গত মার্চে। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপের জায়গা ইতোমধ্যেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল। আনচেলত্তি তাই পরখ করে দেখতে চান দলের পাইপলাইন। বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

 

ব্রাজিল দল :

গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার: আলেক্সে সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড:  এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০