৯ নভেম্বর ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিকোল: ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা

নিকোল: ফ্লোরিডায় জরুরি অবস্থা
ট্রপিক্যাল স্টর্ম নিকোল।ছবি: সংগৃহীত

ট্রপিক্যাল স্টর্ম (গ্রীষ্মমন্ডলীয় ঝড়) নিকোল হারিকেনের শক্তির কাছাকাছি হওয়ায় জো বাইডেন প্রশাসন ফ্লোরিডা অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

নিকোলের প্রভাবে বুধবার সকাল পর্যন্ত ঘন্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে বাতাস অতিবাহিত হয়। বুধবার রাতে আঘাত হানার পূর্বে হারিকেনে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। ছয় সপ্তাহের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানা এটি হবে দ্বিতীয় হারিকেন।

ঘোষণার মাধ্যমে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) কে ঝড়ের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

এর আগে এফইএমএ ফ্লোরিডায় হারিকেন ইয়ান আঘাতের পর থেকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

হারিকেন ইয়ান সেপ্টেম্বরের শেষের দিকে রাজ্যের উপসাগরীয় উপকূলে আঘাত হানে।

এফইএমএ ফ্লোরিডাকে ইতিমধ্যে প্রত্যাশিত সহায়তাসহ ২ বিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করেছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ফ্লোরিডার ৩৪টি কাউন্টির জন্য এই জরুরি অবস্থা জারি করেন। প্রত্যাশা করা হচ্ছে নিকোল হারিকেন ইয়ানের মতো শক্তিশালী হবে না।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টি অপেক্ষাকৃত বড় হবে এবং এটি একসাথে অনেক জায়গায় আঘাত হানতে পারে।
ঝড়টি ফ্লোরিডার পূর্ব উপকূলের জন্য বোকা রাটন থেকে ফ্ল্যাগলার বা ভোলুসিয়া কাউন্টি লাইন পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তাছাড়া ফ্লোরিডা উপসাগরীয় উপকূলের কিছু অংশ এবং ফ্লোরিডার পূর্ব উপকূল এবং জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনার কিছু অংশে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ হারিকেন ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০