দেশের প্রথম সারির নিউজ চ্যানেল-নিউজ টোয়েন্টিফোর-এ নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসকারী প্রবাসী সাংবাদিক জুয়েল খান। এখন থেকে প্রতিষ্ঠানটির মিশিগান প্রতিনিধি হিসেবে মহান এই পেশায় কাজ করবেন জুয়েল।
শনিবার (৯ ডিসেম্বর) মিশিগান প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য নিউজ টোয়েন্টিফোর-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগ পাঠানো আইডি কার্ড এবং নিয়োগপত্র গ্রহণ করেন।
নিউজ টোয়েন্টিফোর-এ নিয়োগ প্রাপ্তিতে তাকে শুভেচ্ছা জানান মিশিগানে কর্মরত সাংবাদিকবৃন্দ। এ উপলক্ষে বাংলা সংবাদ কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সেক্রেটারী এবং বাংলা সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস, ভয়েস অব মিশিগানের শফিকুর রহমান সাংবাদিক জুয়েল খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাংবাদিক জুয়েল খান ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোতে কাজ করেন। এর পর ২০১৯ সাল থেকে আমেরিকায় আসার আগ পর্যন্ত দৈনিক যুগান্তরের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন ইউকে ভিত্তিক জনপ্রিয় টিভি চ্যানেল এস-এ। এছাড়া তিনি সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে যুক্ত আছেন।
বর্তমানে জুয়েল খান মিশিগান থেকে প্রকাশিত বাংলা সংবাদ পত্রিকার সাথে জড়িত।
নিউজ টুয়েন্টি ফোর-এর মিশিগান প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় জুয়েল খান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্যের জন্য 313-455-6353 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেন।
মন্তব্য করুন