খেলাধুলা ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের নিগার সুলতানা

১২ বছর পর এবারই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবু সংযুক্ত আরব আমিরাতে কাল শেষ হওয়া বিশ্বকাপে ব্যর্থই বলতে হবে বাংলাদেশকে। নিগার সুলতানার দল অনুমিতভাবে স্কটল্যান্ডকে হারালেও অন্য তিন ম্যাচে যে হেরেছে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা না গড়েই। প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটির হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক নিগার সুলতানার।

 

সেই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন নিগার। বিশ্বকাপ শেষে আজ ঘোষিত আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটার হিসেবেই জায়গা পেলেন নিগার। বিশ্বকাপে চার ম্যাচে ১০৪ রান করা নিগার উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগারের চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটকিপারের।

 

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন দক্ষিণ আফ্রিকার, অধিনায়কও দলটির লরা ভলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন সেরা একাদশে ও একজন আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। মোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০