২৩ সেপ্টেম্বর ২০২৩, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নর্থ আমেরিকান বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৩

বাংলাদেশি টেবিল টেনিস কমিউনিটি অফ মিশিগান এর আয়োজনে মিশিগান স্টেটের নোভাই শহরের স্পার্ক এরিনাতে আগামী ৩০ সেপ্টেম্বর (শনিবার) আয়োজিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৩। উক্ত প্রতিযোগিতায় আমেরিকার শিকাগো, ডেট্রয়েট, নিউইয়র্ক সিটি, অস্টিন এবং কানাডার টরেন্টো ও অটোয়া শহরে বসবাসরত বাংলাদেশি টেবিল টেনিস খেলোয়াড়রা দলগতভাবে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার ভেন্যু স্পার্ক এরিনা, ৪২৭৭৫ নাইন মাইল রোড, নোভাই ,মিশিগান,আমেরিকা।

শিকাগো থেকে ২ টি, ডেট্রয়েট থেকে ৬ টি, নিউইয়র্ক সিটি থেকে ১টি, টরেন্টো থেকে ৬ টি, অস্টিন থেকে ২টি এবং অটোয়া থেকে ১টি – মোট ১৮টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া এই ১৮ টি দল হলো নিউইয়র্ক ওয়ারিয়ার্স (নিউইয়র্ক), টরন্টো লুপারস (টরন্টো), টরন্টো প্যাডলারস (টরন্টো), টরন্টো টাইটান্স (টরন্টো), টরন্টো স্মেশার (টরন্টো), পিং-পাঙ্কস (টরন্টো), ফান্টাস্তিক ফোর পঙ্গারস (টরন্টো), অটোয়া স্পিনারস (অটোয়া), মিশিগান টাইগার্স (ডেট্রয়েট), টিম হামার (ডেট্রয়েট), টিম আলটিআম (ডেট্রয়েট), মিশিগান আন্ডা্রডগস (ডেট্রয়েট), ডেট্রয়েট রাওডিজ (ডেট্রয়েট), লেজ্জি প্যাডলারস (ডেট্রয়েট ), বিডি ওয়ারিয়ার্স (শিকাগো), বিডি টাইগার্স (শিকাগো), এটিএক্স লংহরন্স (অস্টিন) এবং এটিএক্স স্পারস (অস্টিন)।

প্রতিটি দলে ৩ জন থেকে ৪ জন খেলোয়াড় এবং প্রতিটি দলগত খেলায় ৪টি একক এবং ১টি দ্বৈত ম্যাচ থাকবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রাথমিকভাবে ৪টি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে উপরের ২টি দল পরবর্তী রাউন্ড টিয়ার-১ এ (কোয়ার্টার-ফাইনাল) উত্তীর্ণ হবে, তারপর যথাক্রমে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ এর বাকি দলসমুহ টিয়ার-২ এ উত্তীর্ণ হবে। দুই টিয়ার এই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য খেলোয়াড়বৃন্দ হলেন, নিউইয়র্ক সিটিঃ আখলাক ও মোকাররম – বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়। শিকাগোঃ জাকারিয়া- যশোর জেলা দলের প্রাক্তন খেলোয়াড়, ইকবাল- বুয়েট দলের প্রাক্তন খেলোয়াড়। টরন্টোঃ আসিফ- চট্টগ্রাম জেলা এবং জাবি দলের প্রাক্তন খেলোয়াড়, তমাল – বুয়েট দলের প্রাক্তন খেলোয়াড়, ইশাম- মন্ট্রিয়ল এর যুব টেবিল টেনিস তারকা, মারুফ – টরন্টোর টেবিল টেনিস তারকা । ডেট্রয়েটঃ জয়- রাজশাহী জেলা এবং রাবি দলের প্রাক্তন খেলোয়াড়, মোস্তফা/ফয়সাল/ ফরিদ/আলমগীর- বুয়েট দলের প্রাক্তন খেলোয়াড় এবং মিশিগান এর ক্রীড়া আইকন, ইন্নাস – গ্রান্দ র‍্যাপিদস, মিশিগান এর ক্রীড়া তারকা, পুলক/সালাউদ্দিন – ট্রয়, মিশিগান এর ক্রীড়া তারকা, শাহেদ – বাংলাদেশ জাতীয় যুব দলের প্রাক্তন খেলোয়াড়।, অস্টিনঃ মুন্না – যশোর জেলা দলের প্রাক্তন খেলোয়াড়, কল্লোল – বুয়েট দলের প্রাক্তন খেলোয়াড়। অটোয়াঃ গিয়াস – অটোয়ার ক্রীড়া তারকা।

এই টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৯ হাজার মার্কিন ডলার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মিশিগানের পরিচিত মুখ রিয়েল এস্টেট এজেন্ট জনাব জাহেদ জিয়ার ‘দা জিএস গ্রুপ’, ক্রীড়া জগতের পরিচিত মুখ জনাব রাসেল আলী ও তার বেঙ্গল ইনসিওরেন্স এজেন্সী এবং স্বনামধন্য ব্যাডমিন্টন খেলোয়াড় শ্রী শেখর দত্ত ও তার দেশি বাজার। টুর্নামেন্ট পরিচালনায় সম্প্রতি ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যবৃন্দ হলো মারুফ মনওয়ার জয়, ফয়সাল সাঈদ, ফরিদ চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসাইন, সালাহউদ্দিন আজিজ এবং ফরহাদ পুলক। স্থানীয় ভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থান অধিকারী দলের খেলোয়াড়দের জন্য রয়েছে দৃষ্টিনন্দন ট্রফি এবং ফাইনাল ম্যাচে দর্শকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

দ্বিতীয় বারের মত আয়োজিত এই প্রতিযোগিতা সমগ্র উত্তর আমেরিকার বাংলাদেশী খেলোয়াড়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন শহরে বাংলাদেশী টেবিল টেনিস খেলোয়াড়রা বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

মিশিগানে তিন দিন জঙ্গলে নিখোঁজ, জীবিত উদ্ধার মা-ছেলেসহ তিনজন

সাইবার ঝুঁকি এড়াতে আইফোন ব্যবহারকারীদের নতুন সতর্কবার্তা

ট্রাম্পের জামাতা কুশনারের সঙ্গে হামাস নেতাদের বৈঠকের খবর উঠছে নানা প্রশ্ন

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

১০

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

১১

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

১২

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

১৩

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

১৪

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

১৫

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

১৬

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১৭

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১৮

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১৯

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

২০