৮ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপের নিচে এখনো আর্তনাদ

ছবি:সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো পড়ে আছে অনেকেই। ১৫ বছরের কিশোরী ইমরাকের মৃতদেহ কংক্রিটের ধ্বংসস্তূপের ওপর কাপড়ে মোড়ানো পড়ে রয়েছে। একটু দূরেই হিমশীতল একটি কংক্রিটের খণ্ডে বসে রয়েছেন ইমরাকের বাবা মেসুত হেনসার। কিছুতেই এভাবে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। কান্নাজড়ানো গলায় বলছেন, অনেক দেরি হয়ে গেছে। তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কাহরামানমারাস শহরের বাসিন্দা তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, আহত ও চাপা পড়ে থাকা মানুষের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কোথাও মৃত মেয়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ছেন বাবা। ধ্বংসস্তূপের নিচে এখনো শোনা যাচ্ছে আর্তনাদ।ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় এমন হৃদয়বিদারক দৃশ্য অনেক স্থানেই চোখে পড়ছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত মৃত্যু ১১ হাজার ছাড়িয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হতে পারে। যাঁরা জীবিত ফিরেছেন, তাঁরাও ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন। ভূমিকম্পের পর অনেকবার পরাঘাত হয়েছে।

দুই দেশের সীমান্তের দুই পাশের বেশ কয়েকটি শহরের ধ্বংসাবশেষের মধ্যে এখনো চাপা পড়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করার জন্য উদ্ধারকারী বাহিনী হিমাঙ্কের তাপমাত্রায় কাজ করেছে।

বৃষ্টি, তুষারপাত থেকে রক্ষায় অনেকেই মসজিদ, স্কুল এমনকি বাসে আশ্রয় নিয়েছেন। নিজেকে উষ্ণ রাখতে আবর্জনা জ্বালাচ্ছেন। সরকারি সাহায্য পেতে দেরি হওয়ায় হতাশা বাড়ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০