৬ ফেব্রুয়ারী ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২ হাজার ৩১৮

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৮ জনে। সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তুরস্কে ১ হাজার ৪৯৮ জন, সিরিয়ায় ৮২০ জন। অনেকে এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আভাস দিয়েছে নিহতের এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণাঞ্চলে। এই ভূমিকম্পে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।

সিরীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা ৪৩০ জন। বেশিরভাগ নিহত হয়েছেন আলেপ্পো, হামা, লাটাকিয়া ও তারতুস অঞ্চলে।

সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে নিহতের সংখ্যা ৩৯০ জন বলে জানিয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সক্রিয় বেসরকারি উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস ।

এদিকে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৯৮জন। ভূমিকম্পে আহত হয়েছেন আরও সাত সহ্রসাধিক।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে।

প্রথম কম্পনের ১২ ঘণ্টার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল খারমানমারাসের শহরের কাছে।

সর্বশেষ ভূমিকম্প দামেস্কতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১০

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১১

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১২

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৪

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৫

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৬

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

১৭

এমপির উদ্যোগে পুনরায় চালু হলো ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ

১৮

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

১৯

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

২০