বাংলা সংবাদ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেট্রয়েট দুর্গা টেম্পলে ১০৮ সমবেত কন্ঠে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অনুষ্ঠিত

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট দুর্গা টেম্পলে গত ১০ নভেম্বর ১০৮ সমবেত কন্ঠে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক হিন্দু পরিষদএর আয়োজনে অংশগ্রহনকারী ভক্তগণ রোববার বেলা ১২ টা’র আগেই দুর্গা টেম্পলে উপস্হিত হন। পুরুষরা সাদা পাঞ্জাবী/ধুতি, পায়জামা, নারীরা লাল পাড়ের শাড়ী বা এই সাদৃশ কামিজ এবং বিধবারা সাদা পাড় শাড়ী পরে গীতাপাঠে অংশ গ্রহণ করেন, অনেক তরুণ তরুণীও এতে অংশ গ্রহণ করেন। সবাইকে সংগঠনের পক্ষ থেকে একটি করে গীতা ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। গীতাপাঠ শুরুর আগে ভক্তরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও মুখপাত্র হারান কান্তি সেন বলেন, গীতা পাঠে সবাইকে আগ্রহী করতে বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে গীতার মর্মার্থ পৌঁছে দিতে আমাদের এ আয়োজন। আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় দেব বলেন, একের সাথে অন্যের যোগাযোগ, মত বিনিময়, গীতার বক্তব্য সবার মধ্যে ছড়িয়ে দিতে  এ ধরণের অনুষ্ঠান, আমরা ভবিষ্যতে আরো এ ধরণের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটলান্টা, জর্জিয়া থেকে আগত আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সত্যব্রত কর। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বাইরে প্রবাসে যে এত সুন্দর আয়োজন, এত ভক্তের সমাগম যা আমাকে অভিভূত করেছে। এরকম অনুষ্ঠান আরো বেশী বেশী করে সবাইকে গীতার মাহাত্ম বুঝাতে হবে, গীতার মর্মার্থ পৌঁছে দিতে হবে সর্বত্র। সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় গীতাপাঠ। মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী গীতপাঠ অনুষ্ঠানটি পরিচালনা করেন। তার সাথে সাথে সবাই সমবেত কন্ঠে তিন অধ্যায় গীতাপাঠ করেন। গীতাপাঠের পর কীর্তন ও সবশেষে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেক্টর পার্থ দেব জানান, আবহাওয়া প্রতিকূল থাকার পরও প্রচুর ভক্ত সমাগম হয়েছে এ অনুষ্ঠানে। ১০৮ সমবেত কন্ঠে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ মিশিগানে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়ায় ভক্তদের আগ্রহ ছিল প্রচুর। বিশেষ করে শিশু কিশোর, তরুণ তরুণীদের মাঝেও গীতাপাঠের আগ্রহ লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১০

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১১

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১২

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৩

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৪

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৫

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৬

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৮

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৯

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

২০