৩০ সেপ্টেম্বর ২০২৩, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ ন্মা ন্ধ

চোখ থাকলেই সবাই চক্ষুষ্মান হয় না।
জ্বালাতে জানে না প্রদীপ, চলতে পারে না পথ
উপড়াতে পারে না কাঁটা কিংবা সমূহ জঞ্জাল
কিন্তু, সাদাকে কালো আর কালোকে নির্দ্বিধায় সাদা করে নিতে পারে।

আবার, কোনও কোনও জন্মান্ধ আলোর অধিক
উদ্ভাসিত করে তোলে ভুবন – দিগন্ত, নগর সংসার…

যেমন, সবহাত জানে না তর্জনীর সামর্থ্য
ভাঙতে পারে না ইট ও পাথর;
জানে না, মুষ্ঠিবদ্ধ হলে ছুঁতে পারে আকাশ
করোটিতে ধরতে পারে সূর্যতাপ!

অথচ, কতশত হাত অসম্ভব কাঁচুমাচু, শুধু কচলাতে জানে।
কী আশ্চর্য ভঙ্গিমায় নুয়ে পড়ে প্রভুর পায়ের কাছে…

সমস্ত পদক্ষেপ সুদৃঢ নয় কিংবা হিলারী তেনজিং হয় না
রাখতে পারে না জন্মের দাগ হিমশৈলে অথবা শিলায়
জানে না চূড়ার রঙ, শৃঙ্গের নাগাল।
বৃক্ষ পারে না হতে সব গাছ, মত-পথ
দাঁড়াতে পারে না ভিতে, পাহাড়ের মতো সুঠাম-সটান !

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০