এবার জ্বালানি সংকটের কবলে পড়েছে আইফেল টাওয়ার! নির্ধারিত সময়ের পূর্বেই বন্ধ হয়ে গেছে আইফেল টাওয়ারের সব আলো। মূলত জ্বালানি সংকট মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার পরিবর্তে পৌনে ১২টায় বন্ধ হয়েছে আইফেল টাওয়ারের আলোকসজ্জা। কর্তৃপক্ষের শঙ্কা, আসন্ন শীতে বিদ্যুৎ ঘাটতিতে পড়বে ফ্রান্স। চলমান রাশিয়া- ইউক্রেন যুদ্ধে, ইউক্রেনকে সমর্থন দিচ্ছে অধিকাংশ ইউরোপীয় দেশ। ফলে এসব দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এতে জ্বালানি সংকটে পড়েছে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ।
এ রকম পরিস্থিতিতে জ্বালানির সংকট মেটাতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তারই পরিপ্রেক্ষিতে নেভানো হলো আইফেল টাওয়ারের সকল আলোর ঝলকানি।
মন্তব্য করুন